৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪১

রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার দানবীর রণদা প্রসাদ সাহার ১২১ তম জন্মজয়ন্তী। জন্মজয়ন্তী উপলক্ষে মির্জাপুরে দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে মির্জাপুর গ্রামবাসীর পক্ষ থেকে কুমুদিনী হাসপাতালে দানবীর রণদা প্রসাদ সাহা ও তার ছেলে ভবানী প্রসাদ সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল ৭ টায় রণদা প্রসাদ সাহার নিজ বাড়ি মির্জাপুর গ্রামে কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী মেডিকেল কলেজ এবং কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের ডাক্তার, নার্স, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা প্রার্থনা সভার আয়োজর করেন। এ সময় রণদা প্রসাদ সাহার পৌত্র কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতি সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা হালদার ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দারসহ গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জন্মজয়ন্তী উপলক্ষে বিকেলে মির্জাপুর গ্রামবাসীর পক্ষ থেকে রণদা নাট মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধায় ভারতেশ্বরী হোমসের মেয়েদের মনোজ্ঞ ডিসপ্লে শেষে ডাইনিং রুমে জন্মদিনের কেক কাটা হবে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :অক্টোবর ৩১, ২০১৭ ৩:১৪ অপরাহ্ণ