৩রা মার্চ, ২০২৬ ইং | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৫৭

নেহেরু-গান্ধীকে আবর্জনার সঙ্গে তুলনা: বিজেপি এমপিকে গ্রেপ্তার দাবি কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের আসাম রাজ্যের বিজেপি এমপি প্রসাদ তাসা ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রথম প্রধানমন্ত্রী নেহেরু গান্ধীকে আবর্জনার সঙ্গে তুলনা করেছেন। শনিবার শিবসাগর জেলার সোনারাইয়ে এক সমাবেশে এই কথা বলেন এমপি তাসা।
গত কয়েক বছরে কংগ্রেস মানুষের মধ্যে এমন ধারণা সৃষ্টি করেছেন যে নেহেরু-গান্ধী আবর্জনা ছাড়া কিছুই নয়। তাদেরকে আর কেউ আগের মতো দেখেন না, বলেন এমপি।
ওই মঞ্চে আসামের মুখ্যমন্ত্রীও ছিলেন। কংগ্রেস এমপি তাসাকে অবিলম্বে গ্রেপ্তার করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে। খবর এনডিটিভি

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :অক্টোবর ২৩, ২০১৭ ৫:২১ অপরাহ্ণ