মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ কন্টোল রুম সূত্রে জানা গেছে, রাতে জেলার তিন উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। এসময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২৩ জন আসামিকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

