১লা মার্চ, ২০২৬ ইং | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫১

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার দুপুর ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাত করেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত শেষে বেলা ১টার দিকে বঙ্গভবন ত্যাগ করেন প্রধান বিচারপতি।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৭ ৩:৪২ অপরাহ্ণ