স্পোর্টস ডেস্ক:
কদিন থেকেই চলছিল তোড়জোড়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসরের দল চূড়ান্ত হওয়ার পর এবার প্লেয়ার্স ড্রাফটের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১৬ আগস্ট) দুপুরে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
গেলবারের আসরে থাকা বরিশাল বুলসকে এবার বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে সিলেট সিক্সার্স। আগের মতই আছে ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস, খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

