২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:১২

মরিচ্যা যৌথ চেকপোষ্টে ৪৬৮০ পিচ ইয়াবাসহ আটক-২

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজার টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেক পোষ্টে বিজিবির সদস্যরা গতকাল সোমবার সকালে পৃথক অভিযান চালিয়ে হারাধন দে নামক এক ইয়াবা বহনকারীর কাছ থেকে১৯০০ পিচ ও বরিশালের মিনুয়ারা বেগম (২৮)নামের এক মহিলার কাছ থেকে ২৭৮০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। মরিচ্যা যৌথ চেক পোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান, সিএনজির যাত্রী সেজে ইয়াবা নিয়ে যাওয়ার সময় থাইংখালীর হারাধন দে কে ধাওয়া করে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৭ ২:০৮ অপরাহ্ণ