২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:৪১

অস্ট্রেলিয়া মিরাজ-সাকিবের আঘাতে শুরুতেই চাপে

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ানদের মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের আঘাতে এখনই নিশ্চয়ই বুক কাঁপতে শুরু করেছে। টাইগাররা চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে ২৬৫ রানের জয়ের লক্ষ্য দিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অল আউট ২২১ রান করে। কিন্তু এই উইকেটে আরেকটু বেশি রান হলে ভালো হতো না? এই কষ্টটা বুকে চেপে তিন স্পিনারের আক্রমণ শুরু থেকেই টাইগারদের। প্রথমে ওপেনার ম্যাট রেনশকে মিরাজ ফিরিয়ে দিলেন। পরের ওভারেই উসমান খাজা সাকিবের শিকার। অষ্টম ও নবম ওভারে জোড়া আঘাত। দুই টপ অর্ডার ব্যাটসম্যান নেই অস্ট্রেলিয়ার ২৭ থেকে ২৮ এ যেতে বাংলাদেশ উল্লসিত। এই রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ওই দুই উইকেটেই ২৯ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা টেস্টের তৃতীয় দিনে লিড বাড়াতে ব্যাট চালিয়েছেন। ২৬ রানটা খুব মূল্যের। যাতে বাংলাদেশের লিড শেষে ২৬৪ রানের। এই ম্যাচে জয়ের দিকে চোখ বাংলাদেশের। ২৬৫ রানের লক্ষ্য দিয়ে জেতা যাবে তো শক্তিমান অস্ট্রেলিয়ার বিপক্ষে, প্রথম বারের মতো? দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া মেহেদী হাসান মিরাজই আবার বল হাতে প্রথম হন্তারক। নতুন বলে শুরু করা অফ স্পিনার প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে আঘাত হেনেছেন নবম ওভারে। ম্যাট রেনশকে (৫) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে গোটা দেশকে প্রথম উল্লাসে মাতিয়ে তুললেন মেহেদী। ২৭ রানে প্রথম উইকেট পড়লো। সাকিবের আঘাত  ১ রান পরই। এই ম্যাচের হিরো। অফ ফর্মে থাকা উসমান খাজা এবার মাত্র ১ রান করে তাইজুল ইসলামকে ক্যাচ দিয়ে ফিরলেন। পরক্ষণেই অধিনায়ক স্টিভেন স্মিথের স্টাম্পিংয়ের আবেদন উঠেছিল। থার্ড আম্পায়ারে সিদ্ধান্ত নট আউট। নইলে শিরোনামটা এখন হতে পারতো, টাইগারদের সামনে কাঁপছে অস্ট্রেলিয়া!

সংক্ষিপ্ত ইনিংস :
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২২১ (৭৯.৩ ওভার) (তামিম ৭৮, মুশফিক ৪১, মিরাজ ২৬, সাব্বির ২২; লায়ন ৬/৮২)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ২১৭ (৭৪.৫ ওভার) (রেনশ ৪৫, অ্যাগার ৪১*, হ্যান্ডসকম্ব ৩৩, কামিন্স ২৫, ম্যাক্সওয়েল ২৩, ওয়ার্নার ৮, স্মিথ ৮, ওয়েড ৫, হ্যাজলউড ৫, খাজা ১, লায়ন ০; সাকিব ৫/৬৮, মিরাজ ৩/৬২, তাইজুল ১/৩২)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ২৬০/১০ (৭৮.৫ ওভার)।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ২৯, ২০১৭ ৪:৩১ অপরাহ্ণ