৩০শে এপ্রিল, ২০২৬ ইং | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

রাজধানীর শেকেরটেকে স্কুলছাত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আদাবরের শেকেরটেক এলাকা থেকে মেহেক আক্তার (১৪) নামে ৭ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়। আদাবর থানার এসআই খোরশেদ জানান, শেকেরটেক এলাকার ১১ রোডের ১২ নম্বর বাড়ির টিনশেড ঘরের বাথরুমে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৪, ২০১৭ ১২:০৪ অপরাহ্ণ