১০ই জুন, ২০২৬ ইং | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:০৬

বিচারকদের শৃঙ্খলাবিধি : গেজেট প্রকাশে আরও এক সপ্তাহ সময় পেল সরকার

নিজস্ব প্রতিবেদক:

বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ। সোমবার (১৭ জুলাই) সকালে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। রোববার (০২ জুলাই) রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ বারের মত সময় দিয়েছিল আপিল বিভাগ। এর আগেও গেজেট প্রকাশের জন্য সরকারকে কয়েক দফা সময় দিয়েছেন আপিল বিভাগ। গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে প্রথম নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।গেজেট প্রকাশ না করার জন্য অনেকবার সময় বাড়িয়েছে আপিল বিভাগ। ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়।ওই রায়ের আলোকে নিন্ম আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ