১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৫৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক:

আদালতের আদেশ অনুসারে এক প্রভাষকের বেতন-ভাতা না দেওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। রুলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানাতে অধ্যাপক হারুনকে নির্দেশ দেওয়া হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আবদুর রব চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার জন্য ২০১৬ সালের ২২ অগাস্ট হাই কোর্ট একটি রায় দেয়। ওই রায় অনুসারে বেতন-ভাতা না পেয়ে গত ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার আবেদন করেন।  তার শুনানি নিয়ে মঙ্গলবার রুল জারি করেছে হাই কোর্ট।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৭:২২ অপরাহ্ণ