নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের ইটিআই ভবনে এক অনুষ্ঠান উদ্বোধনের সময় সিইসি এ কথা বলেন। তিনি আজ ৫ম উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। কর্মকর্তাদের ...
Featured
সংসদ অধিবেশনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিএনপির ঘোষিত মানববন্ধন কর্মসূচি আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হয়েছে। বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আধা ঘণ্টা আগে থেকেই প্রেসক্লাবের সামনের ফুটপাতে এসে জড়ো হন নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আজকের কর্মসূচির বিষয়টি জানান। এ সময় মানববন্ধন ...
ফিলিপাইনে মসজিদে গ্রেনেড হামলায় নিহত ২
বিদেশ ডেস্ক ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি মসজিদে গ্রেনেড হামলায় ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছে। বুধবার সকালের দিকে জামবোয়ানগা শহরে ওই হামলার ঘটনা ঘটেছে। এর মাত্র দুদিন আগেই দেশটিতে একটি ক্যাথলিক ক্যাথেড্রালে বোমা হামলায় ২১ জন নিহত হয়েছিল। খবর আল জাজিরা’র। সেনবাহিনীর আঞ্চলিক মুখপাত্র লে. কর্নেল গ্যারি বেসানা বলেছেন, মসজিদের ভেতর দুটি গ্রেনেড ছোঁড়ে দুবৃত্তরা। এ ঘটনায় ২ জন নিহত ...
কুমিল্লাকে নিয়ে শেষ চারে রংপুর
খেলা ডেস্ক রাজশাহী কিংস ১৪১/৮, ২০ ওভার (এভান্স ৩৫, কাইস ২২, রেজা ৩/৩০, শহিদুল ২/২৮) রংপুর রাইডার্স ১৪৫/৪, ১৮.৪ ওভার (রুশো ৫৫, ডি ভিলিয়ার্স ২৭, মিরাজ ১/২৪) রংপুর ৬ উইকেটে জয়ী অন্তত রংপুরের এই ব্যাটিং লাইন-আপকে ১৪১ রানের মধ্যে আটকে রাখাটা সহজ নয়। রাজশাহী সেটা পারলও না। ক্রিস গেইল ও অ্যালেক্স হেলসকে তুলনামূলক দ্রুত ফেরালেও রাইলি রুশো ও এবি ডি ...
নিউক্যাসেলের কাছে হেরে সিটির শিরোপা স্বপ্নে আঘাত
খেলা ডেস্ক এই হারের মাশুল কতো বড় হতে পারে? পেপ গার্দিওলার অভিব্যক্তি বলছে এরপর শিরোপা জিততে হলে নাটকীয় পরিবর্তনই দরকার তার। লিভারপুল যখন ছুটছে তখন মৌসুমের চতুর্থ হারের পর সেটা মনে হওয়াটাই স্বাভাবিক। নিউক্যাসেলের কাছে ২-১ গোলে হেরে লিভারপুলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ১ এ আনা হয়নি ম্যানচেস্টার সিটির। সাবেক লিভারপুল ম্যানেজার রাফায়েল বেনিটেজই সিটিকে হারিয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ ...
কাল সংসদ বসছে, প্রতিবাদে মানববন্ধনে বিএনপি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘আগামীকাল ভুয়া ভোটের সংসদ বসছে। এই সংসদ গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রেতাত্মা। এই সংসদ গণবিরোধী, নিরস্ত্র ভোটারদের ওপর অবৈধ সরকারের অবৈধ ক্ষমতা প্রদর্শনকারী গণশত্রুদের আড্ডাঘর।’ আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় মানববন্ধন কর্মসূচির ঘোষণা করে তিনি বলেন, কাল বুধবার ...
বাণিজ্য মেলায় ভ্যাট ফাঁকি, ২৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক ভ্যাট ফাঁকির অভিযোগে বাণিজ্য মেলায় অংশ নেওয়া ২৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করেছে শুল্ক ও ভ্যাট কর্তৃপক্ষ। গতকাল সোমবার ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনার মইনুল খানের বিশেষ দল মেলা প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে বেশ কিছু স্টলে অনিয়ম দেখতে পায়। মইনুল খান প্রথম আলোকে বলেন, গতকাল রাত পর্যন্ত অভিযান চালানো হয়েছে। এতে দেখা যায়, কোনো কোনো প্রতিষ্ঠান ক্রেতাদের থেকে ভ্যাট ...
দুর্নীতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩, দক্ষিণ এশিয়ায় ২য়
অনলাইন বাংলাদেশ বিশ্বের ১৩ তম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছে টিআইবি। ২০১৭ সালে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিলো ১৭ তম। সেখানে ২০১৮ সালের সূচকে ৪ ধাপ পিছিয়ে হয়েছে ১৩ তম। আর দক্ষিণ এশিয়ায় দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। এ অঞ্চলে আফগানিস্তানের পরেই অবস্থান বাংলাদেশের। আজ রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ‘দুর্নীতির ধারনা সূচক (সিআইপি) ২০১৮’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ...
রংপুরে আইনজীবী রথীশচন্দ্র হত্যা মামলায় স্ত্রী স্নিগ্ধার মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক রংপুরে আইনজীবী ও আওয়ামী লীগ নেতা রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা হত্যা মামলায় স্নিগ্ধা সরকার ওরফে দীপা ভৌমিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম নিজামুল হক এ আদেশ দেন। রায় প্রদানের সময় আদালতে উপস্থিত ছিলেন বাবুসোনার স্ত্রী স্নিগ্ধা সরকার। আলোচিত এ হত্যা মামলায় মোট ৩৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলার ...
অস্ত্রের মুখে জিম্মি করে চলন্ত বাস থেকে যাত্রীদের মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক ঢাকার আশুলিয়ায় একটি চলন্ত যাত্রীবাহী বাসের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল ও নগদ অর্থ লুট করেছে যাত্রীবেশী ডাকাতরা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক ও বাসটি উদ্ধার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানায়নি পুলিশ। সোমবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে। ওই বাসের এক যাত্রী জানান, সোমবার রাত ৯টার দিকে ঢাকার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর