১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:০৮

Featured

ভুল প্রশ্নপত্রে ৭৯ শিক্ষার্থীর পরীক্ষা, ডিসির বাসভবন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক মুন্সীগঞ্জে চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে ৭৯ জন শিক্ষার্থী। এতে পরীক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ায় আজ শনিবার উত্তেজিত শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসকের বাসভবন ঘেরাও করে রাখে। পরীক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ এ.ভি.জে.এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ৬৮১ জন নিয়মিত পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন পরীক্ষার্থীর মাঝে ২০১৮ সালের ...

সড়ক দুর্ঘটনায় আহত চবি ছাত্রী নুসরাতের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত চৌধুরী নিশাত (২৩) প্রায় ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা গেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সম্মান (২০১২-১৩ সেশন) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন নুসরাত। মিরসরাই উপজেলার খৈয়াছড়া গ্রামের মৃত কবির হোসেন চৌধুরী মেয়ে নুসরাত। এক কন্যা সন্তানের ...

বিএনপি ‘ইজ ইউনাইটেড’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমস্যা আজকে জাতির, সমস্যা বিএনপির নয়। আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। সব অধিকার চলে যাচ্ছে, গণতন্ত্র চলে যাচ্ছে। সবাই বলছে বিএনপির সমস্যা। বিএনপির কোনো সমস্যা নেই, বিএনপি ইজ ইউনাইটেড। আজ শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘সহিংসতা ও নারী: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ...

জাদুকরী ফিল্ডিংয়েই দক্ষিণ আফ্রিকাকে জেতালেন মিলার

খেলা ডেস্ক স্কোর দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৯২/৬ ( হেনড্রিকস ৭৪, ডু প্লেসি ৭৮; শিনওয়ারি ৩/৩১, ওয়াসিম ১/২৩) পাকিস্তান ২০ ওভারে ১৮৬/৯ ( মালিক ৪৯, তালাত ৪০; শামসি ২/৩৩, মরিস ২/৩৯, হেনড্রিকস ২/৪০) দক্ষিণ আফ্রিকা ৬ রানে জয়ী রান করেছেন মাত্র ১০, বোলিংও করেননি তিনি। কিন্তু ম্যাচসেরা হলেন সেই ডেভিড মিলার! শুনে অবাক লাগছে? আসলে রান, উইকেট নয়; মিলারকে ম্যাচসেরার ...

ইতিহাস গড়ে কাতারের এশিয়া জয়

খেলা ডেস্ক বিশ্বকাপের আয়োজক হয়েই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে তারা। কাতারকে নিয়ে সমালোচনা কম হয়নি এতদিন। সব সমালোচনার জবাব কাতার দিল ইতিহাস গড়ে। এশিয়া কাপের ফাইনালে উঠেই চমক লাগিয়ে দিয়েছিল কাতার। সেখানেই থামল না তারা, ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে তারা। ইতিহাস, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট- সবকিছুই ছিল কাতারের বিপক্ষে। সেমিফাইনালে স্বাগতিক ...

৬ ফ্রেব্রুয়ারি কালোব্যাজ ধারণ, ২৪ ফেব্রুয়ারি গণশুনানি

নিজস্ব প্রতিবেদক একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান, নির্বাচন বাতিল ও পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে নির্বাচনে ক্ষতিগ্রস্তদের গণশুনানি নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বৃহৎ বিরোধী রাজনৈতিক এ জোট। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা দেয় জাতীয় ঐক্যফ্রন্ট। বৈঠকটি চলে প্রায় ২ ঘণ্টা ...

বইমেলার পর্দা উঠছে আজ

নিজস্ব প্রতিবেদক বছর ঘুরে আবারও এলো ফেব্রুয়ারি, ভাষার মাস। মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে ২১ ফেব্রুয়ারিতে ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেন রফিক, বরকত, সালাম, জব্বার, শফিউররা। তাদের আত্মদানের বিনিময়ে আমরা ফিরে পাই আমাদের বর্ণমালা অ আ ক খ। সেই চেতনায় উজ্জীবিত হয়ে আজ পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমি ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে শুরু হচ্ছে মাসব্যাপী ‘অমর ...

মার্কিন গোয়েন্দাদের স্কুলে ফিরে যাওয়া উচিৎ: ট্রাম্প

বিদেশ ডেস্ক ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। চলছে নানা তর্ক-বিতর্ক আর হুমকি। তারই জের ধরে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে গোয়েন্দা মূল্যায়ণ প্রতিবেদন নিজের মতের সঙ্গে না মেলায় ক্ষোভ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটার বার্তায় তিনি গোয়েন্দা কর্মকর্তাদের আবার স্কুলে ফিরে যেতে বলেছেন। এর আগে মঙ্গলবার নিরাপত্তা হুমকি সম্পর্কিত গোয়েন্দা রিপোর্ট নিয়ে যুক্তরাষ্ট্রের ...

চিকিৎসক আকাশের স্ত্রী মিতু আটক

অপরাধ ডেস্ক চট্টগ্রামে আত্মহননকারী তরুণ চিকিৎসক ডা. মোস্তফা মোরশেদ আকাশের (৩২) স্ত্রী ডা. তানজিলা হক চৌধুরী মিতুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর নন্দনকাননের এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি জানান, নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল মিতুকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে সিএমপির সদরদপ্তরে ...

রিজার্ভের অর্থ আদায়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মামলা

অনলাইন রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনতে ও দোষীদের বিচারে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করেছে বাংলাদেশ। মামলায় অভিযোগ করা হয়, প্রায় তিন বছর আগে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার অজ্ঞাতনামা হ্যাকাররা হাতিয়ে নেয়। এই বিপুল পরিমাণ অর্থ চুরির সঙ্গে ফিলিপাইনের রিজাল কর্মাশিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান ও এর শীর্ষ ...