খেলা ডেস্ক ইএসপিএন আর্জেন্টিনার দেওয়া তথ্য সঠিক হলে জাতীয় জার্সি গায়ে আবারও ফিরছেন লিওনেল মেসি। মার্চে দুইটি প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তখনই ফেরার কথা রয়েছে মেসির। ২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায়ের পর স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন মেসি। অবসরে যাওয়ার ব্যাপারেও এতদিন কিছু জানাননি, তাই মেসির ফেরার সম্ভাবানাটাই বেশি। জুনে শুরু হচ্ছে কোপা আমেরিকা। সেই টুর্নামেন্টে অংশ নিতেই আর্জেন্টিনার হয়ে ...
Featured
সংলাপ স্থগিত, নতুন কর্মসূচি কালো ব্যাজ ধারণ
নিজস্ব প্রতিবেদক আগামী ৬ ফেব্রুয়ারি নির্ধারিত নাগরিক সংলাপ স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর পরিবর্তে ওই দিন কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত ...
৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দীতে জনসভার ঘোষণা বিএনপি’র
নিজস্ব প্রতিবেদক আগামী শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দিয়েছেন বিএনপি’র র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দেশের বিভিন্ন কারাগারে কারান্তরীণ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এই জনসভার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন তিনি। এসময় জনরায়ের প্রতি আওয়ামী লীগের অবজ্ঞা ও ...
যুক্তরাষ্ট্রে তাপমাত্রা মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস, ১২ মৃত্যু
বিদেশ ডেস্ক ভয়ঙ্কর ঠাণ্ডা গ্রাস করেছে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলকে। মেরু অঞ্চলের বরফঠাণ্ডার প্রকোপে এরই মধ্যে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, গ্রেট লেকের অংশবিশেষে তাপমাত্রা কমে দাঁড়াতে পারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও এরই মধ্যে এর চেয়ে নিচে নেমে গেছে তাপমাত্রা। এ অবস্থায় পোস্টাল সার্ভিস তাদের গুরুত্বপূর্ণ ডেলিভারি পর্যন্ত বন্ধ রেখেছে। একই অবস্থা বিরাজ করছে কানাডায়ও। বুধবারও একই ...
ইসি দাবি করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমন কোনও কথা নেই
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচন কি খুবই সন্তোষজনক হয়েছে? এই ক্ষেত্রে পাবলিক পারসেপশন কি? তা নিজেদের কাছেই জিজ্ঞেস করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগারগাঁওস্থ ইটিআই ভবনে ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে স্থগিত নির্বাচন, উত্তর ও দক্ষিণ সিটির নবগঠিত ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে স্থগিত নির্বাচন এবং উত্তর সিটির ৯ ও ২১ নং সাধরণ ওয়ার্ড কাউন্সিলরের শূন্য ...
মানুষ এখন নিজের ছায়া দেখলেও চমকে ওঠে: রিজভী
নিজস্ব প্রতিবেদক বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মানুষ নিজের ছায়া দেখলেও চমকে ওঠে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। রিজভী বলেন, গতকাল বুধবার তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) প্রতিবেদন বিএনপির আমলে ঠিক ছিল। কিন্তু এখনকারটি মনগড়া। তথ্যমন্ত্রী তাঁর তথ্যযন্ত্রের মাধ্যমে ...
লেস্টারে আটকালো লিভারপুল
খেলা ডেস্ক টেবিলের শীর্ষে তাদের লিডটা ছিল ৪ পয়েন্টের। গতকাল নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ম্যানচেস্টার সিটি হেরে যাওয়ায় আজ লিভারপুলের সামনে সুযোগ এসেছিল ব্যবধানটা ৭-এ নিয়ে যেতে। কিন্তু সিটির হারের সুযোগটা কাজে লাগাতে পারেনি ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে লেস্টার সিটির সাথে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ‘অল রেড’রা, সমান সংখ্যক ম্যাচে সিটির সংগ্রহ ৫৬ ...
এমন হার আগে কখনো দেখেনি ভারত
খেলা ডেস্ক বিরাট কোহলির ভক্তরা এমন ভাবতেই পারেন। কোহলি ছিলেন না তাই ভারতের এই আশ্চর্য পতন। বিশ্রাম পেয়েছেন ভারতের নিয়মিত এই অধিনায়ক। তাঁর বিকল্প হিসেবে আজ হ্যামিল্টনে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ওয়ানডেতে এটি ছিল তাঁর ২০০তম ম্যাচ। রোহিতও এখন ভাবতেই পারেন, মাইলফলকের ম্যাচে নেতৃত্বভার না পেলেই ভালো হতো। এমন ম্যাচে কোথায় প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফেলবে তাঁর দল, ...
রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় দখলদারিত্বের সংসদ গঠন করেছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রের সকল প্রতিষ্ঠান ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় দখলদারিত্বের সংসদ গঠন করেছে। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম সংসদ অধিবেশন বসার প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের ...
সাবেক সাংসদপুত্র রনির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক ঢাকার ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এই রায় দেন। আদালত বলেন, ‘বখতিয়ার আলম রনির পিস্তল থেকে ছোড়া গুলিতে দুটি নিষ্পাপ প্রাণ ঝরে গেছে, এর দায় আসামি এড়াতে পারেন না। তাই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর