নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানকালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত চলা ‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লায় দুজন, ভালুকায় একজন, যশোরে দুজন, সাতক্ষীরায় একজন, কুষ্টিয়ায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, নারায়ণগঞ্জে একজন ও ঠাকুরগাওয়ে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যাবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রাজধানীর দক্ষিণখানে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ...
box
কাচ্চিতে কাপড়ের রঙ: খুশবুর দুই শাখা সিলগালা
নিজস্ব প্রতিবেদক: খাবারে ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে রাজধানীর গুলশানে খুশবু রেস্টুরেন্টের দুটি শাখা সিলগালা করে দিয়েছে বিএসটিআই ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল ১১টা থেকে গুলশানের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এসময় খুশবু রেস্টুরেন্টের দুটি শাখায় কারখানায় ব্যবহৃত রঙ খাবারে ব্যবহারের প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এর দায়ে সিলগালার পাশাপাশি চার লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ...
পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বিচারপতি নাসিরুল মুলক
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্কের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে বৈঠকের পর বিরোধী দলীয় নেতা খুরশিদ শাহ এক সংবাদ সম্মেলনে আজ (সোমবার) এ ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে বিদায়ী প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি ও সংসদ স্পিকার আইয়াজ সাদিকও উপস্থিত ছিলেন। শহীদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, সাবেক প্রধান বিচারপতি নাসিরুল মুল্কের বিষয়ে ...
দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ৮ কোটি ৬০ লাখে পৌঁছেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর দেয়া তথ্য মতে, গত মার্চে এ সংখ্যা ছিলো ৮ কোটি ৪৫ লাখ এবং এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৮ কোটি ৫৯ লাখে। ব্যবহারকারীদের এ সংখ্যার অধিকাংশই মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। গত মার্চে এ সংখ্যা ছিলো ৭ কোটি ...
জিয়া ‘প্রথম রাষ্ট্রপতি’ : চাকরিচ্যুত হলেন ঢাবির সাবেক রেজিস্ট্রার
ঢাবি প্রতিবেদক: ঢাবির ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির অভিযোগ প্রমাণ হওয়ায় সাবেক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের এই সভায় চলতি বছরের ২৬ মার্চ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় ইতিহাস বিকৃত করার অভিযোগে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোরশেদ হাসান খানের বিরুদ্ধে পাঁচ ...
সিএনজি চালক হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামে সিএনজি চালক আকতার হোসেনকে হত্যার দায়ে দুজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই আদেশে দু’জনকে বেকসুর খালাস দেয়া হয়। সোমবার দুপুরে সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস আরার আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। দণ্ডিতরা হলেন- আলী আজম (২৫) ও মোহাম্মদ আলম (২২)। এদের ...
আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টা (৩ দিন) বৃদ্ধি পেতে পারে। দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ...
বিএসটিআই লোগো ছাড়া পণ্য বিক্রি করলে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই লোগো ছাড়া পণ্য বিক্রি করলে ২ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যূনতম জরিমানা রাখা হয়েছে পঁচিশ হাজার টাকা।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, একটি ...
সার্ক চলচ্চিত্র উৎসবে হালদার বাজিমাত
বিনোদন ডেস্ক: তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি অষ্টম সার্ক চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছে। বিচারকদের রায়ে সেরা চলচ্চিত্র, সেরা চিত্রগ্রাহক, সেরা সম্পাদনা ও সেরা সংগীত—এই চারটি শাখায় পুরস্কার অর্জন করেছে ছবিটি। উৎসবের সমাপনী দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সার্ক কালচারাল সেন্টারে তৌকীর আহমেদের হাতে পুরস্কার তুলে দেন সার্ক কালচারাল সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উৎসব কর্তৃপক্ষ। সেই সময় উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশসমূহের রাষ্ট্রদূত, ...
ময়মনসিংহে বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ময়মনসিংহ বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি আমিনুল হক শামীম এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৩ মে তুচ্ছ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাতীয় কবি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর