লাইফস্টাইল ডেস্ক: দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের সৃজনশীলতা কমে যায়। সম্প্রতি ব্রিটেনের স্ট্যাফোর্ডশায়ার ইউনিভার্সিটির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ৩ বছর বয়সী ৬০টি শিশুর ওপর এই গবেষণা চালিয়ে গবেষকরা দেখেছেন যে, দিনে ১৫ মিনিটের বেশি টিভি দেখলে শিশুদের মধ্যে সৃজনশীলতা কমে যায়। বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক সারা রোজ বলেন, ‘শিশুদের সৃজনশীলতায় টিভি প্রত্যক্ষ প্রভাব নিয়ে গবেষণা করতে গিয়ে ...
box
বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক: বাংলা ঋতুর বর্ষায় বৃষ্টির পরিবর্তে ঢাকাসহ সারাদেশে বয়ে চলছে মৃদ থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। গতকাল (৪ শ্রাবণ, বৃহস্পতিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের ঢাকায় এটিই সর্বোচ্চ তাপমাত্রা। তবে আশার কথা হলো- বয়ে চলা এ মৃদ তাপ প্রবাহ হ্রাস পাবে। আবহাওয়া অফিস বলছে, ...
জামালপুরে ট্রাক উল্টে নিহত ৩, আহত ৪
জামালপুর প্রতিনিধি: জামালপুরের তারাকান্দিতে মালবাহী ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের আলী জানিয়েছেন, আজ ভোরের দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে জুটমিলের পুরনো মালামাল বোঝাই একটি ট্রাক সরিষাবাড়ি আসার পথে তারাকান্দির স্থল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নাজির উদ্দিন (৫০), আব্দুল বারী (৫০) ও রিয়াজ ...
চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের খুলশি থানার মাদক স্পট বলে পরিচিত মতিঝরনা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য, নিহত দুজন মাদক ব্যবসায়ী। একজনের বয়স ২৫ ও আরেকজনের ৩৫। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় জানাতে পারেনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মিনতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ...
কোটা পর্যালোচনা কমিটির মেয়াদ ৯০ কার্যদিবস বাড়ল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কার ও পর্যালোচনার বিষয়ে সরকারের গঠিত কমিটির মেয়াদ ৯০ কার্যদিবস বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২ জুলাই রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে সাত সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মাদ শহিদুল হক, অর্থ বিভাগের সচিব ...
কাবা শরিফ তাওয়াফ : ইজতিবা রমল ইসতেলাম ও দোয়া
ধর্ম ডেস্ক: হজ ও ওমরাহ পালনকারীদের জন্য কাবা শরিফ তাওয়াফ ফরজ ইবাদত। ফরজ তাওয়াফ ছাড়াও কাবা শরিফ তাওয়াফ করা অনেক বড় সাওয়াবের কাজ। হাদিসে পাকে এসেছে- ‘আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহ শরিফের ওপর ১২০টি রহমত নাজিল করেন। এ ১২০টি রহমতের মধ্যে শুধু তাওয়াফকারীদের জন্যই ৬০টি রহমত নির্ধারিত।’ প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। তা হাদিসে পাকে সুস্পষ্ট ভাষায় ...
নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সক্ষম : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সক্ষম হবে। জার্মানির পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী নিলস অ্যানেন দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তার দৃঢ় আস্থা প্রকাশ করে ...
রাতে মাঠে নামছে মাশরাফিরা
ক্রীড়া ডেস্ক: ২২ জুলাই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে গায়ানায়। এর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সফরকারীরা। আজ প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে মাশরাফি-সাকিবরা। জ্যামাইকার কিংস্টনে টাইগারদের প্রতিপক্ষ ইউডব্লিউআই ভাইস চ্যান্সেলরস একাদশ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। টেস্ট সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সেই স্মৃতি ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। এরইমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন ...
খালার বাড়িতে বেড়াতে এসে দুই বোনের মৃত্যু
জেলা সংবাদদাতা: দুই ভাই ও দুই বোনের মধ্যে দুই বোনই বড়। বড় বোন সাদিয়া আক্তার (১০) চতুর্থ শ্রেণীর ছাত্রী ও ছোট বোন শিমলা আক্তার (৭) প্রথম শ্রেণীতে পড়াশুনা করতো। খালার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো তারা। বৃহস্পতিবার দুপুর একটার দিকে নাটোরের বড়াইগ্রামের আহম্মেদপুর ব্রিজ এলাকায় নন্দকুজা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। জানা যায়, ছোট বোনকে ...
এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন শাফিন
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবার জাতীয় পার্টিতে যোগ দিলেন। বৃহস্পতিবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের বারিধারার বাসায় তার হাতে ফুল দিয়ে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা উপস্থিত ছিলেন। শাফিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমি জাতীয় পার্টিতে যোগ দিয়েছি। এই খবরটি সত্য। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ আমাকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর