১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

box

‘বিজয়ের নিশ্চয়তা দিয়ে বিএনপিকে নির্বাচনে আনা হবে না’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জাতীয়তাবাদী নির্বাচন কমিশন চায়। তারা তো চায় তাদেরকে নির্বাচনে জয়ের নিশ্চয়তা দিতে হবে, তাহলে তারা নির্বাচনে আসবে। তবে বিজয়ের নিশ্চয়তা দিয়ে কাউকে নির্বাচনে আনা হবে না। আজকে বিএনপি নেতিবাচক রাজনীতির মাধ্যমে ভাটায় আছে। এখানে কখন জোয়ার আসবে সেটা আল্লাহই ভালো জানে। আজ শুক্রবার বেলা ১১টায় ...

চট্টগ্রাম ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

জেলা সংবাদদাতা: সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে চট্টগ্রাম ও কুমিল্লায় আরও তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় দুজনের নিহত হওয়ার খবর দিয়ে র‌্যাব বলেছে, ঘটনাস্থল থেকে তারা গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অন্যদিকে কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মাদক মামলার এক আসামি বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত দুই ব্যক্তি নিহত ...

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬৪

জেলা সংবাদদাতা: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮ মাদক মামলার আসামি এবং আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি, কূল্যা ইউপি চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম ও এক জামায়াত কর্মীসহ ৬৪জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে ...

বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনার স্তূপ : ১০ বছর ধরে স্বর্ণের নিলাম বন্ধ

অর্থনীতি ডেস্ক: প্রায় এক দশক ধরে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্বর্ণের নিলাম দেয়া হচ্ছে না। এই সময়ে ক্রমেই বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত স্বর্ণের পরিমাণ। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ভল্টে ৯৬৩ কেজি স্বর্ণ জমা আছে। নিয়ম অনুসারে, মামলা নিষ্পত্তির পর রক্ষিত স্বর্ণ নিলামে তোলার কথা। কিন্তু ২০০৮ সালের ২৩ জুলাইয়ের পর নিলামে আর স্বর্ণ বিক্রি করেনি বাংলাদেশ ব্যাংক। ফলে একদিকে যেমন এসব স্বর্ণ ...

ঢাবির ৫ শিক্ষার্থীকে মারধর করল নীলক্ষেত বই ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নীলক্ষেতে বই কেনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় দোকানদারদের মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ শিক্ষার্থী। এ ঘটনায় এক দোকান কর্মচারীও মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর নীলক্ষেতে বই মার্কেটে এই ঘটনা ঘটে। মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন, শান্তি ও সংঘর্ষ বিভাগের ২য় বর্ষের বাধন, দর্শন বিভাগের মাহিন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নিপুন, ...

প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা কাল, যানবাহন চলাচলে ডিএমপি’র নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার বিকেল চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐতিহাসিক গণসংবর্ধনা দেয়া হবে। গণসংবর্ধনায় যোগ দিতে ঢাকা মহানগরী ও আশে পাশের এলাকা হতে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সাধারণ মানুষ আসবেন।এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানের চারিদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নির্দেশনা জারি ...

এমবাপ্পে ‘অল্প বয়স্ক এলিয়েন’: ভারানে

ক্রীড়া ডেস্ক: বর্তমানে পুরো বিশ্বের কাছেই পরিচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রাশিয়া বিশ্বকাপে ফুটবল জগতকে চমকে দিয়ে সকলের নজর কেড়েছেন ১৯ বছর বয়সী এই ফরাসি ফুটবলার। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পিছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য। আর তারই জের ধরে ফ্রান্সের ডিফেন্ডার রাফায়েল ভারানে এমবাপ্পের প্রশংসা করে তাকে ‘অল্প বয়স্ক এলিয়েন’ উপাধি দিয়েছেন। ভারানে ফ্রান্সের এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তার প্রশংসা করে বলেন, ...

জন আব্রাহামের সাক্ষাৎকার : মধ্যবিত্তের মূল্যবোধ সবচেয়ে মূল্যবান

বিনোদন ডেস্ক: নায়ক হিসেবে সফল তিনি, প্রযোজক হিসেবেও সমান সফল জন আব্রাহাম। সাফল্যের উড়ানেও মাটির সঙ্গে থাকতে পছন্দ করেন এই অভিনেতা। সাধারণ পরিবার থেকে উঠে আসা জন আজও মধ্যবিত্ত মূল্যবোধ আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসেন। ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে জন আব্রাহাম অভিনীত ছবি সত্যমেব জয়তে। বান্দ্রার তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে জনের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। প্রশ্ন: আবার অ্যাকশন ...

প্রস্তুতিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে বিধ্বস্ত হওয়ার পর এবার টাইগারদের সামনে ওয়ানডে মিশন। আর সেই লক্ষ্যে ক্যারিবীয়দের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে টিম বাংলাদেশ। বলাই বাহুল্য, এ জয় টাইগার শিবিরে আত্মবিশ্বাস বাড়াবে। সাবিনা পার্কে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচে সফরকারীদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ...

২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

নিজস্ব প্রতিবেদক: সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার ২৯ হাজার ৩৬৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি ও সৌদি এয়ারলাইন্সের ৪২টিসহ মোট ৮১টি ফ্লাইটে তাদের বহন করা হয়। সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থানার ২৬ হাজার ১৪৩জন। সৌদি থেকে ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে সরকারি ...