নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ইয়াবা পাচারে রোহিঙ্গা শিশুদের ব্যবহারের প্রমাণ পেয়েছে পুলিশ। এ জন্য শিশুদেরকে জীবনের ঝুঁকিতেও ফেলা হতো। স্কচটেপ দিয়ে ইয়াবার বড় আকারের ক্যাপসুল বানিয়ে, তা শিশুদের গিলে খাওয়ানো হতো। এরপর ঢাকায় আসার পর তা পেট থেকে বের কর হতো। ধরা পড়া দুটি শিশুর একটি শিশু একেকটি চালানে ৩৫০০ এবং আরেকটি শিশু ১৫০০ করে ইয়াবা বড়ি ঢাকায় নিয়ে এসেছে। ...
box
সরকারের ইচ্ছার উপরই খালেদা জিয়ার মুক্তি : মাহবুব
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মনে করেন, কুমিল্লার দুটি মামলায় হত্যা ও বিস্ফোরক মামলায় জামিন হওয়ার পর অন্য মামলাগুলো সবই জামিনযোগ্য। এগুলো বিচারিক আদালত ও হাইকোর্টে উত্থাপন করলেই জামিন পাওয়া যাবে। মূলত সরকারের সদিচ্ছাই এখানেই যথেষ্ট। সরকার যদি মনে করে, তাহলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। এর আগে সোমবার সকালে কুমিল্লায় দুই মামলায় বিএনপি ...
সারা দেশে মাদকবিরোধী অভিযানে নিহত ১২
নিজস্ব প্রতিবেদক : দেশে চলমান মাদকবিরোধী অভিযানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সারা দেশে বন্দুকযুদ্ধে ১২জন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে রাজধানীর মিরপুরে একজন, কুমিল্লায় দুজন, পিরোজপুরে দুজন, সাতক্ষীরায় দুজন, চাঁদপুরের ফরিদগঞ্জে একজন, ঝিনাইদহে একজন, মুন্সিগঞ্জে একজন, নাটোরে একজন ও পাবনায় একজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি। রোববার দিবাগত রাতে মিরপুরে ডিবি পুলিশের সঙ্গে ...
একজন বড় মাপের রাজনীতিবিদকে হারালাম : ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ওয়াহিদুল আলমের মৃত্যুতে আমরা একজন বড় মাপের রাজনীতিবিদকে হারালাম বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের দ্বিতীয় নামাজে জানাজা পূর্ব বক্তৃতায় তিনি এ মমন্তব্য করেন। মির্জা আলমগীর বলেন, প্রতিষ্ঠা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ওয়াহিদুল আলম। ...
না‘গঞ্জে গার্মেন্টসকর্মী গণধর্ষণের পর হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত গার্মেন্টসকর্মী আসমা আক্তারকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দিয়েছেন আদালত। এসময় আরও চারজনকে খালাস দেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে এক লাখ টাকা করে জরিমানা আদায় ...
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মৃত্যুর গুজব
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস (৮২) হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। তবে সোমবার তার দল ফাতাহ এ গুজবকে অসত্য বলে নাকচ করে দিয়েছে। ফাতাহর মুখপাত্র ওসমান আল-কাশমি সামাজিকমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে বলেন, মাহমুদ আব্বাসের মৃত্যু নিয়ে যা রটনা হচ্ছে তা পুরোটাই গুজব। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ফিলিস্তিন প্রেসিডেন্ট ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার ...
ডেসটিনির শোকজ নোটিশ আরও ৪ সপ্তাহ স্থগিত
নিজস্ব প্রতিবেদক : ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানিটি অবসায়ন বা অবলুপ্তি করার কেন নির্দেশ দেয়া হবে তা জানতে চেয়ে হাইকোর্টের শোকজ নোটিশ আরও চার সপ্তাহ স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে আবেদনকারীদের সিপি (লিভ টু আপিল) করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ আজ এ আদেশ দেয়। আদালতে ডেসটিনির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও জয়েন্ট ...
হায়দ্রাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই
স্পোর্টস ডেস্ক: পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারলো না সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে হায়দরাবাদকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারেরমত আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই সুপার কিংস। দুই বছর নিষিদ্ধ থাকার পর আইপিএলে ফিরেই নিজেদের শ্রেষ্ঠত্ব উদ্ধার করে নিলো মহেন্দ্র সিং ধোনির দল। ২০১১ সালের পর ৭ বছর বিরতি দিয়ে আবারও চ্যাম্পিয়ন ...
ঐশীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল
নিজস্ব প্রতিবেদক: পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে হাইকোর্টের দেওয়া যাবজ্জীবন দণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। আপিল আবেদনে তার বিরুদ্ধে বিচারিক আদালতের দেয়া মৃতুদণ্ডই বহাল চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন গণমাধ্যমকে এসব তথ্য জানান। ঐশী রহমানের মৃত্যুদণ্ডের সাজা থেকে কমিয়ে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষণা করা হয় গত ...
রামোসের শাস্তি চেয়ে ভক্তের অনলাইন পিটিশন
স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মোহাম্মদ সালাহকে আঘাতকারী রামোসের শাস্তি চেয়ে অনলাইন পিটিশন চালু করেছেন এক ভক্ত। মোহামেদ সালাহ আব্দেল হাকিম নামের একজন লিভারপুল সমর্থক change.org petition নামের একটি ওয়েবসাইটে এই পিটিশন শুরু করেছেন। ইতিমধ্যে এই পিটিশনে দুই লাখের বেশি মানুষ সমর্থন জানিয়েছেন। ‘চেঞ্জ’ ওয়েবসাইটটি মূলত পৃথিবীজুড়ে বিভিন্ন দাবি আদায়ের মাধ্যম হিসেবে কাজ করে। যে কেউ এখানে তার ন্যায্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর