১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৬

box

বিয়ের পিড়িতে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কংগ্রেসের প্রেসিডেন্ট রাহুল গান্ধী (৪৭) অবশেষে বিয়ের পিড়িতে বসছেন! দীর্ঘদিন ধরে তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম ফার্স্টপোস্টকে জানিয়েছেন তার বোন প্রিয়াংকা গান্ধীর জামাই রবার্ট ভদ্র। যদিও অন্য কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কারণ এর আগে রাহুলের সঙ্গে বিয়ের গুজব উঠলেও কনে অদিতি সিং অস্বীকার করেছিলেন। ...

তিন ঘণ্টাই শেষ ১৪ জুনের বাসের টিকেট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কলাবাগানের বাসিন্দা শরাফত আলী মঙ্গলবার দিবাগত রাতে সেহরি করে বাসা থেকে গাবতলী বাস টার্মিনালে আসেন। সপরিবারে রংপুরে ঈদ করতে আগামী ১৪ জুন বাসের টিকেটের জন্য লাইনে দাঁড়ান তিনি। তার সামনে তখন দুই শতাধিক মানুষের দীর্ঘলাইন। সকালে টিকেট বিক্রি শুরু হওয়ার পর তিন ঘণ্টা অপেক্ষা শেষে কাউন্টারে পৌঁছে শোনেন ১৪ জুনের টিকেট নেই। অগত্যা ...

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক:       বিশ্বকাপ প্রস্তুতির আগের দুইটি ম্যাচে ছিলেন না লিওনেল মেসি। তারমধ্যে ইতালির বিপক্ষে জয় পেলেও মেসিহীন আর্জেন্টিনা স্পেনের কাছে হেরেছিল ৬-১ গোলে। সেই স্মৃতি পেছনে ফেলে বুধবার মাঠে নেমেছিল হোর্হে সাম্পাওলির দল। সেরা তারকা মেসিকে নিয়ে। আর মেসির জাদুতেই হাইতির বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় পেয়েছে লাতিন আমেরিকার এ দলটি। হ্যাটট্রিক করেছেন মেসি। অন্য গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। ...

সারাদেশে বন্দুকযুদ্ধে নিহত ১৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে মাদকবিরোধী অভিযানকালে র‌্যাব ও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীতে তিনজন, মাগুরায় তিন, কুমিল্লায় এক, যশোরে দুই, নড়াইলে এক, আশুলিয়ায় এক, কক্সবাজারে এক, চট্টগ্রামে এক এবং চুয়াডাঙ্গায় একজন নিহত হয়েছেন। র‌্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা ...

জমি দখলের অভিযোগে ইউ.পি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা

নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষকের জোরপূর্বক জমি দখলের অভিযোগে ১নং সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, ৪নং ওয়ার্ড সদস্য মাহাবুর রহমান ও মোঃ কাফি এইতিন জনের বিরুদ্ধে কৃষক আতাউর রহমান গত রবিবার মোকাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত নাটোরে এ মামলা দায়ের করেন। জানা যায়, কৃষক আতাউর রহমান তপশীল ভূমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। কিন্তু গত শনিবার ...

মাদ্রাসায় ঢুকে এতিম ছাত্রকে পেটাল আ’লীগ নেতা

আতিকুর রহমান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকায় একটি মাদ্রাসায় ঢুকে এক এতিম শিশু ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনার পর ২৭ মে রবিবার রাত থেকে ওই মাদ্রাসাছাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ওই নেতার ভয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ এখনও থানায় অভিযোগ করতে পারেনি। আহত মাদ্রাসাছাত্র আবদুল আখের (১০) মানিকগঞ্জের দৌলতপুর থানার চরকাঠালী গ্রামের মৃত ...

ক্লিনিকের উপর খুলে পড়ল বিমানের ইঞ্জিন

আন্তর্জাতিক ডেস্ক: ২১৭ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিন খুলে পড়ে একটি ক্লিনিক ও গাড়ির ওপর। পরে টোকিওগামী ওই বিমানটি জরুরি অবতরণ করা হয়। খবর: জাপান টুডের। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানে। দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্সের বিমানটি কুমামোটো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এ ঘটনা তদন্তে শুক্রবার ঘটনাস্থলে তিনজন পরিদর্শক পাঠিয়েছে জাপানের পরিবহন মন্ত্রণালয়। শুক্রবার এক সংবাদ ...

ইসরাইল সীমান্ত থেকে সেনা সরাতে ইরানকে চাপ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া-ইসরাইল সীমান্ত থেকে ইরানি সেনা সরাতে বলেছে রাশিয়া। সোমবার এক বিবৃতিতে সাংবাদিকদের রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা বলেন।তিনি বলেন, শুধুমাত্র সিরিয়ার বাহিনীই ইসরাইল ও জর্দানের সীমান্ত এলাকায় উপস্থিত হওয়া উচিত, কারণ দক্ষিণ সিরিয়ায় বিদ্রোহীরা সরকারি সেনাদের দ্বারা সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুত। খবর আল জাজিরা। সম্প্রতি সময়ে, সিরিয়ার সরকার বিদ্রোহীদের দখলে রাখা এলাকা দিরায় যোদ্ধাদের অস্ত্র সমর্পণ করার ...

মাদক আসামিকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ায় ওসিকে প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: মাদক মামলার এক আসামিকে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। সারাদেশের মতো চুয়াডাঙ্গা জেলাতেও চলছে মাদকবিরোধী অভিযান। এই অভিযানে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে মোটা অংকের ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার ...

টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে খন্দকার প্লাবন ঢাকায় পালিয়ে গেলেও নিউমার্কেট থানা পুলিশ তাকে আটক করেছে। এদিকে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত মা শাহিনা ...