নিজস্ব প্রতিবেদক: উল্টোপথে গাড়ি চালানোকে এক ধরনের ব্যাধি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, প্রভাবশালীরাই এ কাজ (উল্টোপথে গাড়ি চালানো) বেশি করে থাকেন। এতে সৃষ্টি হয় অনাকাঙিক্ষত যানজট। যত প্রভাবশালীই হোক কিংবা ভিআইপি হোক এমনকি আমি হলেও উল্টোপথে গাড়ি চালালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ...
box
এবছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা
নিজস্ব প্রতিবেদক: এ বছর সর্বনিম্ন ফিতরা জনপ্রতি ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার সকালে ১৪৩৯ হিজরি সনের সাদকাতুল ফিতর নির্ধারণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ বছরের ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সামর্থ্য অনুযায়ী গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যেকোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ ...
রাজশাহী-সিলেট-বরিশাল সিটিতে নির্বাচন ৩০ জুলাই
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে আগামী ৩০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান। কে এম নুরুল হুদা বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই, প্রত্যাহারের শেষদিন ৯ ...
বগুড়ায় লোকালয়ে ইটভাটা: স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলছে পড়ালেখা
বগুড়া প্রতিনিধি: বগুড়ার ২১১টি ইটভাটার অধিকাংশই চলছে নবায়ন ও হালনাগাদ ছাড়াই। অন্যদিকে অনেক ইটভাটা নিয়ম বহির্ভূত স্থাপন করা হলেও প্রশাসনের কোন পদক্ষেপ নেই। দেখা গেছে, বগুড়া সদর ও শাজাহানপুরে লোকালয়ে গড়ে উঠেছে ইটভাটা। আইনত শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনের নিয়ম নেই, অথচ এসব এলাকায় দেদারছে চলছে ইটভাটার কার্যক্রম। এতে করে শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যঝুঁকি নিয়েই তাদের লেখাপড়া চালিয়ে যেতে হচ্ছে। ...
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হবে। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান। জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা ...
ডিসি সম্মেলন ২৪-২৬ জুলাই
নিজস্ব প্রতিবেদক: চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৬ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো ‘জেলা প্রশাসক সম্মেলন-২০১৮’ এর তারিখ অবহিতকরণ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্য অনুসারে জেলা প্রশাসক সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/সিনিয়র সচিব/সচিবরা অধিবেশনে উপস্থিত ...
পঞ্চম দফায় দুদকের মুখোমুখি বাচ্চু
নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগসহ বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার তদন্তে আবদুল হাই বাচ্চুকে পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে বেসিক ব্যাংকের এই প্রাক্তন চেয়ারম্যানের জিজ্ঞাসাবাদ শুরু হয়। তদারকি কর্মকর্তা ও টিম প্রধান সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক)প্রণব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে ...
কেসিসি নির্বাচন: স্থগিত ৩ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
খুলনা প্রতিনিধি: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অনিয়মের কারণে স্থগিত তিন কেন্দ্রে পুনঃভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। গত ১৫ মে অনুষ্ঠিত কেসিসি নির্বাচন চলাকালে সাধারণ ২৪ নম্বর ওয়ার্ডের ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (একাডেমিক ভবন-২), ৩১ নম্বর ওয়ার্ডের লবণচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে ...
আমি কিছুই জানি না, বলতেও চাই না : মাশরাফি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবল দরজায় কড়া নাড়ছে। কম-বেশি সব খেলাপ্রেমীর চোখ রাশিয়ার দিকে। বিশ্বকাপের দলগুলো গা গরমের ম্যাচও শুরু হয়ে গেছে। বাংলাদেশে বিশ্বকাপের তোড়জোড় চলছে। বিশ্বকাপ শুরুর আগে অন্যবার যেমন থাকে, এবার মনে হয় হই চই-এর মাত্রাটা তার চেয়ে বেশি। আর সাড়াও পড়েছে বেশ। বিভিন্ন এলাকায় চলছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা ওড়ানোর প্রতিযোগিতা। কোন দলের সমর্থকরা কোন এলাকায় কত ...
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড: রাস্তার পাশে ময়লার স্তুপ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে প্রবেশ করতে হচ্ছে এবড়োখেবড়ো রাস্তা দিয়ে। নারায়ণগঞ্জ বাসীর অধিক ব্যবহৃত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চিত্র এটি। এছাড়া এ রাস্তার জালকুড়ি এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার কারণে দুর্গন্ধে বিড়ম্বনায় পড়তে হচ্ছে এ সড়ক দিয়ে চলাচলরত যাত্রীদের। যদিও কয়েকদিন আগে থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউএনও অভিযান চালিয়ে ওই স্থানে ময়লা ফেলতে নিষিদ্ধ করেছেন। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর