১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৪

box

পদ্মা সেতু প্রকল্পে ব্যয় বাড়লো ১৪০০ কোটি টাকা

সরকারের অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। নির্ধারিত সময়ের মধ্যে এটি চালুর লক্ষ্য রয়েছে। প্রকল্পের নদীশাসন কার্যক্রম চলমান রাখতে অতিরিক্ত ১১৬২.৬৭ হেক্টর জমি অধিগ্রহণ করছে সরকার। এজন্য আরও ১৪০০ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় পদ্মা সেতু প্রকল্পের জন্য এই অর্থ অনুমোদন দেয়া হয়। প্রকল্প সূত্রে ...

স্মার্টফোন বিস্ফোরণে মালয়েশিয়ায় সিইও নিহত

স্মার্টফোন বিস্ফোরণে মালয়েশিয়ায় ক্রেডল ফান্ড নামের একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজরিন হাসান মারা গেছেন। তিনি ব্ল্যাকবেরি ও হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহার করতেন। রাতে দুটি স্মার্টফোনই চার্জে ছিল।  তবে কোন ফোন সেটে আগুন লেগেছিল তা নিশ্চিত করা যায়নি।ধারণা করা হচ্ছে চার্জে ফোনসেট অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণে বিছানায় আগুন লেগে যায়। শোবার ঘরে স্মার্টফোন চার্জে দিয়ে ঘুমাতে না যেতে ...

বিজেপি একটি জঙ্গি সংগঠন: মমতা

বিজেপি একটি জঙ্গি সংগঠন বলে মন্তব্য করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূলের বর্ধিত কোর কমিটির বৈঠকে এই মন্তব্য করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি জঙ্গিদের মতো কাজ করে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করাই তাদের ধর্ম৷ রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি৷ মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা তোলাই তাদের লক্ষ্য৷ ...

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে অনড় খালেদা জিয়া

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে অনড় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির কারাদণ্ডপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া।বুধবার বিকেলে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে একথা জানিয়েছেন দলটির ভাইস-চেয়ারম্যান, আইনজীবী আহমেদ আজম খান। বুধবার বিকেল সাড়ে ৫টার পর পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করতে যান। সেখান থেকে বেরিয়ে তিনি আরও বলেন, খালেদা জিয়ার শরীর ভালো নয়। খালেদা জিয়া নেতাকর্মীদের শান্ত থেকে গণতান্ত্রিক আন্দোলন আরও ...

দৈনিক দেশ জনতা কার্যালয় দখলে নিয়েছে শিল্প মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : দৈনিক দেশ জনতার কার্যালয়ের দখল নিয়েছে শিল্প মন্ত্রণালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঢাকা জেলা নির্বাহী মেজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাখাফি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি টিম শিল্প মন্ত্রণালয়ের পক্ষে কার্যালয়টির দখল নিয়ে তালা লাগিয়ে দেন। দেশ জনতা কর্তৃপক্ষের অভিযোগ, বিনা নোটিশে অভিযান চালিয়ে জিনিষপত্র সরানোরও কোন সুযোগ দেয়নি তারা। দেশ জনতা পত্রিকার সহকারী সম্পাদক মহিউদ্দিন খান মোহন জানান, ‘বেলা ১টার ...

অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই : মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ফখরুল ভাই কথা কিন্তু আমাদের অনেক আছে। কারণ এই যে লড়াই করবো, একদিন একটা ভোট হবে, ব্যাপক ভোট পেয়ে আপনারা সরকার গঠন করবেন। তখন আর আমাদের চিনবেন না, যদি এমন হয়? মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি কমিউনিটি সেন্টারে বিকল্পধারা বাংলাদেশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মান্না বলেন, আমাদের অতীতের অভিজ্ঞতা ...

ভারতকে ড্রোন না দেয়ার হুমকি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: গত সপ্তাহে সোচিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এস-৪০০ কেনার চুক্তি চূড়ান্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ৩০০ কিলোমিটার ব্যাসার্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৪০০ বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। ৪০ হাজার কোটি টাকা দিয়ে রাশিয়ার থেকে এ প্রযুক্তি কেনার চুক্তি করেছে ভারত। কিন্তু রাশিয়ার কাছ থেকে এ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনলে ভারতকে সশস্ত্র ড্রোন ...

হাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ৩ জুন

দিনাজপুর প্রতিনিধি: গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(হাবিপ্রবি) দীর্ঘ ১৮ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী (৩ জুন) রোববার থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মো. রাশেদ ফারুক এ তথ্য জানান। তিনি জানান, ৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ...

চবি ক্যাম্পাসে সূর্য অস্ত যেতেই বসে মাদক সেবনের আসর

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমাকাশে সূর্য অস্ত যেতেই দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন স্পটে বসে মাদক সেবনের আসর। আর একটু রাত হলেই হলগুলোর বারান্দায় গাঁজা সেবন আর হলের নিজ কক্ষে ইয়াবা সেবন করতেও দেখা গেছে শিক্ষার্থীদেরও। বিশ্ববিদ্যালয় ও বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, ক্যাম্পাসে মাদক এখন অনেকটাই সহজলভ্য। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তারক্ষী ও প্রভাবশালী ...

ঈদ, পূজায় বিদেশি সিনেমা প্রদর্শন নয়: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় বাংলা, হিন্দি, পাকিস্তানিসহ বিদেশি যেকোনো সিনেমা দেশে আমদানি, প্রদর্শন ও বিতরণ করা যাবে না বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া আসন্ন ঈদুল ফিতরসহ ঈদুল আজহা, পূজা ও পয়লা বৈশাখের সময় বিদেশি সিনেমার ব্যাপারে আজ এই রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত আদেশ স্থগিত চাওয়া আবেদনটির নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ ...