১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৪১

box

বিএনপির ২১ আগস্টের বিচার চাওয়া রসিকতা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ পত্রিকায় দেখলাম বিএনপি নেতারা ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার চায়। যারা হত্যাকাণ্ড ঘটায় তারাই এর বিচার চায়- এটা বর্বর হত্যাকাণ্ডের প্রতি রসিকতা, এটা তাদের নিষ্ঠুর তামাশা। তিনি বলেন, বিএনপি গুম করে গুমের বিচার, খুন করে খুনের বিচার চাইতে পারে। শোকের মাস আগস্ট উপলক্ষে মঙ্গলবার আওয়ামী যুবলীগ আয়োজিত ...

কবি শহীদ কাদরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাহিত্য ডেস্ক: বাংলা সাহিত্যের শক্তিমান কবি শহীদ কাদরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। শহীদ কাদরী দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটিয়েছেন। ২০১৬ সালের এই দিনে নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবির মরদেহ দেশে আনা হয়েছিল। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পক্ষ থেকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনের পর কবিকে ঢাকায় দাফন করা হয়। ১৯৪২ সালের ...

হঠাৎ বার্সেলোনায় নেইমার!

ক্রীড়া ডেস্ক: নেইমার দ্যা সিলভা সান্তোস জুনিয়র। একসময় বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন। এখন পিএসজিতে। কিন্তু বার্সা সতীর্থদের সঙ্গে মধুর সম্পর্কটা এখনো অক্ষত। আর সেই টানেই ফিরে যান বার্সায়। তবে এবার ভিন্ন কারণে বার্সায় ফিরেছেন এ ব্রাজিলিয়ান ফুটবলার। ইউরোপিয়ান পোকার ট্যুরের (ইপিটি) এবারের আসর বসেছে স্পেনের বার্সেলোনায়। এতে ব্রাজিলের পোস্টার বয় নেইমার নিজ সংস্থা ‘দ্য নেইমার জেআর’ এর হয়ে অংশ নিতে যোগ ...

হাজির হননি আমির খসরু, ১০ সেপ্টেম্বর ফের তলব

আদালত প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী ১০ সেপ্টেম্বর আবারো জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরী হাজির না হয়ে ঈদের ছুটি ও নথিপত্র সংগ্রহ করতে না ...

টেলিভিশন দিয়ে বাড়ির প্রাচীর

রকমারি ডেস্ক: বাড়িতে প্রাচীর বা বেড়া দেয়ার জন্য আমরা নানা রকম গাছ থেকে শুরু করে টিন, ইট ইত্যাদি ব্যবহার করি। কিন্তু কখনো কি টেলিভিশন সেট দিয়ে বাড়ির চারপাশে প্রাচীর দেয়ার কথা ভেবেছেন? যে বিষয়টি আমাদের কল্পনাতেও আসেনি, সেটিই করেছেন ভিয়েতনামের হনথম দ্বীপের এক বাসিন্দা। তিনি বাড়ির প্রাচীর নির্মাণ করেছেন পুরোনো টেলিভিশন সেট দিয়ে। হনথম দ্বীপের রাস্তার পাশের এই বাড়ি বর্তমানে ...

জেএমবির চার সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গুলিসহ আগ্নেয়াস্ত্র, উগ্রবাদী বই এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শংকর মাইদা ত্রীমোহনী ...

ঢাবিতে ভর্তির আবেদন শেষ আজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদনের সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন করার সময় শেষ হচ্ছে আজ মঙ্গলবার দুপুর ২টায়। এর আগে গত ১৬ জুলাই ...

‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান’

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের একদলীয় শাসন ব্যবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধে ভয়াবহ যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হয়েছিলাম, তখন যেভাবে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের সমাজ, ...

আড়াই কোটি দাম উঠতে পারে স্টিভ জবসের কম্পিউটারের

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বহু পুরোনো ও দুষ্পাপ্য অ্যাপলের একটি কম্পিউটার নিলামে তোলা হবে। আশা করা হচ্ছে, অন্য যেকোনো প্রযুক্তিপণ্যের তুলনায় সবচেয়ে বেশি দামে বিক্রি হবে কম্পিউটারটি। ধারণা করা হচ্ছে, এটি ৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হতে পারে। যা বাংলাদেশি টাকায় আড়াই কোটি। আর এ দামে বিক্রি হলে এটিই হবে সবচেয়ে বেশি দামে কোনো প্রযুক্তিপণ্য বিক্রির হবার ঘটনা। কেন এত দাম অ্যাপল-১ ...

চামড়ার মূল্য তলানিতে, জুতা কেন এত দামি?

অর্থনীতি ডেস্ক: বাংলাদেশে এ বছর পশুর কাঁচা চামড়ার দাম গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। কিন্তু চামড়ার এতটা দাম কমলেও জুতা, স্যান্ডেল, ব্যাগের মতো চামড়াজাত পণ্যের মূল্য এখনো চড়া রয়েছে, এর দাম কমার কোনো লক্ষণ দেখা যায়নি। কেন কাঁচামালের দরপতনের পরও এসব পণ্যের এত চড়া দাম? ঢাকার ধানমণ্ডির বাসিন্দা শিখা রহমান দেশে তৈরি চামড়ার পণ্য ব্যবহার ...