১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৩১

box

বঙ্গবন্ধুর সমাধিতে ১৪ দলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: শর্ত আরোপ না করে জনগণের রায় মেনে নিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আজ অনেকে বড় বড় কথা বলছে, নির্বাচনের সময়ে তারা ঠিক নির্বাচনে অংশগ্রহণ করবে। তাই বিএনপিকে বলি, শর্ত আরোপ না করে জনগণের রায় নিতে আগামী ...

এমডির পদত্যাগে বেসিক ব্যাংক সংকটে পড়বে না : অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদত্যাগ করেছেন। আমি মনে করি, এর ফলে নতুন করে আর কোনো সংকট সৃষ্টি হবে না। আর এ নিয়ে আমি বিচলিতও নই। তার পদত্যাগের বিষয়টি অপ্রাসঙ্গিক। মঙ্গলবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খান এ পদে যোগদানের ...

পিয়ংইয়ং দখলের ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক: পম্পেওর সফর বাতিলের পর উত্তর কোরিয়া রাষ্ট্রীয় পত্রিকা কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে। রবিবার প্রকাশিত এক প্রতিবেদনে তীব্র সমালোচনা করে বলেছে,যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সাথে দ্বিমুখী নীতি অবলম্বন করছে এবং দেশটির সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে উত্তর কোরিয়ার রোডং সিনমুন পত্রিকা বলে, পিয়ংইয়ং দখল করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ একটি দল জাপানের আকাশে মহড়া ...

পিছিয়ে গেল ‘দেবী’ মুক্তি

বিনোদন ডেস্ক: সংশয় তৈরি করে পিছিয়ে গেল দেবী মুক্তির। ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছেনা ‘দেবী’। আরও একমাস পরে ছবি মুক্তি দেওয়া হবে বলে জানালেন জয়া আহসান। সোশ্যাল মিডিয়া ফেসবুক পেইজে জয়া বিষয়টি জানিয়ে বলেন, কথা ছিল ‘দেবী’ আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টীম চলচ্চিত্রটি মুক্তির তারিখ পিছিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। ‘দেবী’ এখন শুধু একটি ...

শ্বশুর-শাশুড়িকে কোপালেন পুত্রবধূ

অপরাধ ডেস্ক: রাজশাহী নগরীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন এক পুত্রবধূ। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর বহরমপুর অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই এলাকার আব্দুর রাকিব (৬৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৬০)। এ ঘটনায় তাদের পুত্রবধূ দিল আফরোজ ওরফে আফরোজাকে (৩০) হেফাজতে নিয়েছে পুলিশ। নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে ...

দারুল ইহসান থেকে ডিগ্রিধারীদের এমপিওভুক্তির নির্দেশ

আদালত প্রতিবেদক: আদালতের রায়ের ভিত্তিতে বন্ধ হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী হয়ে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এ বিশ্ববিদ্যায়লের সনদধারী প্রায় তিন হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) নির্দেশ দেওয়া হয়। নির্দেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদের গ্রহণযোগ্যতার বিষয়ে স্ব স্ব শিক্ষা ...

জানুয়ারিতে নয়, ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচন : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী জানুয়ারিতে নয়, ডিসেম্বরের শেষ সপ্তাহেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে তিনি এ কথা জানান। হেলালুদ্দীন বলেন, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই। ‘কারণ নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের স্কুল শুরু ...

আজ থেকে বর্জ্যমুক্ত এলাকা ধানমন্ডি: সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডিকে আজ থেকে বর্জ্যমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ মঙ্গলবার ধানমন্ডির কলাবাগান মাঠের পাশে নব নির্মিত ৫টি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ভবন বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধনকালে মেয়র এই ঘোষণা দেন। এলাকার নাগরিকদের সচেতনতা কামনা করে সাঈদ খোকন বলেন, এই এসটিএসগুলো উদ্বোধনের মধ্য দিয়ে পুরো ধানমন্ডি ও কলাবাগান ...

রোহিঙ্গা প্রত্যাবাসনের পঞ্চাশবার্ষিকী পরিকল্পনা!

প্রভাষ আমিন: ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের বর্ষপূর্তি ছিল, সঙ্কটের নয়। রোহিঙ্গা সঙ্কট অনেক পুরনো। আগেও অনেকবার রাখাইনে আগুন দিয়ে রোহিঙ্গাদের খেদিয়ে বাংলাদেশে পাঠিয়েছে মিয়ানমার। তবে সেগুলো ছিল সংখ্যায় অল্প, অনেকটা পরীক্ষামূলক। মিয়ানমার যেন বাংলাদেশের প্রতিক্রিয়া দেখতে চাইছিল বা বাংলাদেশের গা সইয়ে নিতে চাইছিল। অল্প অল্প করে সওয়াতে সওয়াতে ২০১৭ সালের ২৫ আগস্ট চূড়ান্ত ধাক্কাটা দেয় মিয়ামনমার। নির্বিচার গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ...

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি: প্রবাসী কল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়নি। কর্মীরা যাচ্ছেন এবং যাবেন। কর্মী পাঠানোর বর্তমান পদ্ধতি বন্ধ হলে আগের পদ্ধতিতে লোক যাবে। আজ মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে রিপোর্টার্স ফর বাংলাদেশি মাইগ্রেন্টস (আরবিএম) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা জানান। সিন্ডিকেটের অনৈতিক ব্যবসার কারণে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জিটুজি-প্লাস ...