১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:১৭

box

মঙ্গলে অদ্ভুত বস্তুর সন্ধান নাসার

তথ্য প্রযুক্তি ডেস্ক: মঙ্গলে অদ্ভুত এক বস্তুর সন্ধান পেয়েছে নাসার রোবটযান কিউরিওসিটি রোভার। নাসা জানিয়েছে, এই ছোট পাথরের জিনিসটি কোন একটি মহাকাশযান থেকে ভেঙে পড়া ছোট টুকরো। খবর এনডিটিভির ১৩ আগস্ট কিউরিওসিটি যানের তোলা এই ছবি মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে উত্তেজনা তৈরি করে। অনেকেই মনে করছেন কিউরিওসিটি যান থেকে ভেঙে পড়েছে এই টুকরোটি। মিশন কিউরিওসিটি দলের সদস্য ব্রিটনি কুপার বলেন, ‘খুবই ...

লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাঁবুর শহর মিনা

ধর্ম ডেস্ক: তাঁবুর শহর মিনায় হাজীদের সমবেত হওয়ার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তাঁবুর শহর মিনায়। শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত স্থল, নৌ ও আকাশপথে সৌদি আরবসহ বিশ্বের ১২২ দেশ থেকে ১৮ লাখ ৯২ হাজার ৮২৬ হজযাত্রী চলতি বছর হজে অংশগ্রহণ করেছেন বলে সৌদি আরবের পরিসংখ্যান সংস্থার হিসাব অনুযায়ী জানা ...

আজ কমলাপুর ছেড়ে যাচ্ছে ৬৮ ট্রেন

ডেস্ক রিপোর্ট: আজ রবিবার (১৯ আগস্ট) কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ৬৮টি ট্রেন। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত বগিসহ এসব ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এতে এক লাখ যাত্রী বহন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। স্টেশন সূত্র জানিয়েছে, সকালে যাত্রা শুরু হয়েছে বলাকা এক্সপ্রেস দিয়ে। এতে ঘরে ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। যে ৬৮টি ...

তিন নৌরুটেই জনভোগান্তি, ঈদযাত্রায় অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট: নাব্য সংকটে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি রুটে দেড় সপ্তাহ ধরে বাস-ট্রাক পারাপার প্রায় বন্ধ রয়েছে। এর প্রভাবে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের তীব্র জট সৃষ্টি হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-হরিনা ফেরিঘাটেও। এতে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলাসহ পদ্মার দক্ষিণপাড়ে থাকা ২৩ জেলার মানুষের যাতায়াত ও আসন্ন ঈদে এ অঞ্চলের মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, লৌহজং ...

রানার্সআপ হলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হলো বাংলাদেশের মেয়েরা। আজ শনিবার ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আগুন ফাইনালে মারিয়া মান্ডা বাহিনী ভারতের কাছে ১-০ গোলে হেরে গেছে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন সুনিতা মুন্ডা। টুর্নামেন্টে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসানো বাংলাদেশ এই প্রথম কোনো গোল হজম করল! ফেবারিট তকমা নিয়েই আজকের ফাইনালে নেমেছিল ...

নাচে-গানে মাতিয়ে দিলেন শাকিব-বুবলী

বিনোদন ডেস্ক: শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে। শনিবার সন্ধ্যায় ‘মামা ম্যাও ম্যাও’ শিরোনামের গানটি প্রকাশ করে আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেল। গানের দৃশ্যে একেবারে নতুন লুকে দেখা দিয়েছেন শাকিব ও বুবলী। চোখ ধাঁধানো পোশাক আর দুর্দান্ত ড্যান্সে মাতিয়ে দিয়েছেন তারা। ধারণা করা হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যেই গানটি দর্শকপ্রিয়তা পাবে। এই গানের ...

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হয়েছে। আজ শনিবার বিভিন্ন শিক্ষা বোর্ড একই দিন পৃথক ফল প্রকাশ করেছে। পুনঃনিরীক্ষণের ফলে তিন হাজার ২৯১ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৭৭৮ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৮৬ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে। বোর্ডভিত্তিক ফল, ঢাকা বোর্ডে মোট এক হাজার ৯৫৫ জনের ...

ফেসবুকে শেখ হাসিনা, রেহানা ও সায়মার অ্যাকাউন্ট নেই: আ’লীগ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে ফেসবুক এবং টুইটারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদের কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার দলটির দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে ...

নতুন কলরেট বাতিল দাবি

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের কলরেট বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় না নিয়ে ভয়েস কলের ফ্লোর রেটের কলরেট ২৫ পয়সা থেকে বাড়িয়ে ৪৫ পয়সা করে নির্ধারণ করেছে। অথচ গণশুনানি না করে কলরেট বাড়ানোর সিদ্ধান্ত অগণতান্ত্রিক ও অনৈতিক। নতুন ...

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ভাইবোন নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ-মাইজদী সড়কের অনন্তপুর এলাকায় একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইবোন নিহত হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দু’জন হলো- বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট গ্রামের অহিদুর রহমান সুমনের ছেলে নাহিদ (১০) ও মেয়ে নাজিবা আক্তার (৩)। এই ঘটনায় তাদের মা নাজমা বেগম (৩২), অটোরিকশা চালক ইসমাইল হোসেন (৩০) ও ...