নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন পরিবারের পাঁচ সদস্য। শনিবার বিকাল সোয়া ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা। প্রায় সোয়া এক ঘণ্টা পর সাড়ে ৫টার দিকে কারাগার থেকে বের হন তারা। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, বিএনপির চেয়ারপারসনের বোন ...
box
ঘরে ফেরার আন্দোলনে নিহত ১৬৬ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে গত ৪ মাসে ১৬৬ জন নিহত ও ১৮ হাজারের বেশি লোক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ১৯৪৮ সালে দখলদার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নিজ দেশে পরবাসী হয়ে পড়ে ফিলিস্তিনিরা। সে সময় প্রায় সাড়ে ৭ লাখ ফিলিস্তিনিকে নিজ দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে হয়। ...
তফসিল ঘোষণার আগেই সংলাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সংলাপ চায় বিএনপি। আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কথা জানান। জাতীয় প্রেসক্লাবে মহানগর উত্তর জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে আলোচনা সভায় নজরুল বলেন, ‘বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন যদি নির্বাচনে না হয় তাহলে সেটা কোনো নির্বাচন নয়। সেই নির্বাচন ...
‘অপরাধী’র নেশা কাটাতে ‘বেঈমান’
বিনোদন ডেস্ক: ‘অপরাধী’ গানের নেশা কাটেনি এখনও। আরমান আলিফের গাওয়া গানটি ভাইলাল নেট দুনিয়ায়। শুধুই কী নেট দুনিয়া? নেট দুনিয়াার বাইরেও প্রতিটি মানুষের কাছে পৌছে যায় গানটি। এবার অপরাধী গানটির নেশা কাটাতে আরমান আলিফ প্রকাশ করছেন তার নতুন গানের ভিডিও ‘বেঈমান’। শনিবার দুপুরে সিএমভির ব্যানারে মুক্তি পেয়েছে আরমান আলিফের নতুন গানের ভিডিও ‘বেঈমান’। ‘অপরাধী’র পর এটাই নতুন কোনও ভিডিও প্রকাশ ...
অনলাইনে গরু-ছাগলের বিরাট হাট
তথ্য প্রযুক্তি ডেস্ক: ঈদুল আজহার বাকি আর তিন দিন। গরুর হাটের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে শহর-গ্রামের দেয়াল আর রাস্তা। পাশাপাশি ফেইসবুকের ওয়াল আর ওয়েবসাইটগুলোর ব্যানারেও গরু-ছাগলের হাঁকডাক। অনলাইনে কোরবানির পশুর খোঁজখবর জানাচ্ছেন ইমরান হোসেন মিলন দৃশ্যপট পাল্টে গেল দু-তিন বছরেই। জ্যাম ঠেলে, কাদা মাড়িয়ে হাটে যেতে অনীহা যাদের, তাদের কথা মাথায় রেখে মাঠে নেমে পড়ল অনলাইন উদ্যোক্তারা। এ গ্রাম সে গ্রাম ...
আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে: সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনের মতো আরও আন্দোলন করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গুজব সন্ত্রাস-অপপ্রচার রুখে দাঁড়াও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। শিক্ষার্থীদের উদ্দেশে ...
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান আর নেই
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাবেক মহাসচিব ও নোবেল জয়ী কফি আনান (৮০) আর নেই। অসুস্থ হয়ে পড়ার পর শনিবার সকালে সুইজারল্যাণ্ডে তার মৃত্যু হয় বলে জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি টুইটারে লিখেছে, আমরা আজ একজন মহান মানুষ, নেতা ও স্বপ্নদ্রষ্টাকে হারালাম। ১৯৩৮ সালে ঘানায় জন্ম নেয়া কফি আনান ছিলেন জাতিসংঘের সপ্তম মহাসচিব। ১৯৯৭ থেকে ২০০৬ পর্যন্ত তিনি এ ...
ধামইরহাটে হত্যার পর মৃত স্ত্রীর সঙ্গে ঘুম!
অপরাধ ডেস্ক: নওগাঁর ধামইরহটে পিটিয়ে হত্যার পর মৃত স্ত্রী ফুলমনি হাজদার (৫০) সঙ্গে ঘুমিয়ে রাত কাটিয়েছেন মাদকাসক্ত স্বামী সেভেন মূর্মু (৫৫)। উপজেলার আলমপুর ইউনিয়নের ভেরম সোনাদিঘী গ্রামের শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী সেভেন মূর্মুকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,রাত সাড়ে ১০টার দিকে চোলাই মদপান করে বাড়িতে ফেরেন স্বামী সেভেন। এসময় স্ত্রী ...
বিএনপি ভালো অবস্থানে নেই: এরশাদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, নির্বাচনে আমার দল অংশ নেবে। বিএনপি আসবে কি আসবে না, তারাই ভালো জানে। এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আজ শনিবার সকালে রংপুর সার্কিট হাউজে জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, বিএনপির অবস্থা ভালো নেই। বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ ...
কোরবানির পশুর হাট ঘিরে কঠোর ব্যবস্থা: র্যাব মহাপরিচালক
নিজস্ব প্রতিবেদক: ঈদ ও কোরবানির পশুর হাটকে ঘিরে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। আজ শনিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ সময় বেনজীর আহমেদ আরও বলেন, ঈদ উপলক্ষে আইন শৃংখলাবাহিনী বেশ তৎপর। অনুমোদিত স্থান ছাড়া অন্য স্থানে যাতে পশুর হাট বসতে না পারে সেদিকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর