১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

box

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সরকারি সফর শেষে নেপাল থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর বাসসের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান নেপালের উপ-প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল এবং নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস। সামিট অব দ্য ...

ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির আপত্তি কোথায়: কাদের

নিজস্ব প্রতিবেদক: ইভিএম পদ্ধতির ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ইভিএম ব্যবহার নিয়ে বিএনপির আপত্তি কোথায়? তারা কী চায়? যত চক্রান্ত-ষড়যন্ত্রই হোক না কেন, ২০০১ সালের নির্বাচনের পুনরাবৃত্তি এ দেশে আর হবে না। হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত ...

সিরিয়ায় ৫ হাজার বন্দিকে ঠাণ্ডা মাথায় হত্যা করে আইএস

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ৫ হাজারের বেশি মানুষকে আটকের পর বিভিন্ন উপায়ে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ। এ তথ্য জানিয়েছে সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ। খবর রেডিও তেহরানের সংস্থাটি বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের নামে যাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। ১২৫ শিশু ও ১৭৪ জন নারীসহ তিন হাজার বেসামরিক ব্যক্তিকে ঠাণ্ডা মাথায় নির্মমভাবে হত্যা ...

রোহিঙ্গা সংকটের সহজ কোনো সমাধান নেই: ব্রিটিশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ব্রিটিশ পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টার বার্ট বলেছেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাজ্য আশা করে, বাংলাদেশে আগামী নির্বাচন সম্পূর্ণ অংশগ্রহণমূলক হবে। তিনি বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই অভিমত ব্যক্ত করেন। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক উপস্থিত ছিলেন। রোহিঙ্গা সংকটের বছর পূর্ণ হওয়া উপলক্ষে ব্রিটিশ ...

আজ বন্ধ হচ্ছে ৪ ডিজিটের শর্টকোড

তথ্য প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পূর্ব ঘোষণা অনুযায়ী ৪ ডিজিটের ‘শর্টকোড’ আজ বৃহস্পতিবার মধ্য রাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এখন থেকে পাঁচ ডিজিটের শর্টকোড ব্যবহার করে টেলিসেবা দিতে হবে। আগের চার ডিজিটের শর্টকোডের সঙ্গে অতিরিক্ত ডিজিট বসিয়ে সচল রাখার সুযোগ দেবে বিটিআরসি। তবে বাংলাদেশে ন্যাশনাল নাম্বারিং প্ল্যান অনুযায়ী পাঁচ ডিজিটের শর্টকোড চালু করতে আগমী বছরের ৩১ মার্চ ...

বিসিবির বিচারকদের মুখোমুখি তিন ‘ব্যাড বয়’

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে ‘ব্যাড বয়’ এই তিনজন। সাব্বির-নাসির বেশ কিছুদিন ধরে খেলায় তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। সর্বশেষ এই ব্যাড বয়ের দলে প্রবেশ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ১৬ বছর বয়সে বিয়ে করা বউ তার বিরুদ্ধে যৌতুক এবং নির্যাতনের মামলা করেছেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন ক্রিকেটারকে আগামী ১ সেপ্টেম্বর শনিবার বিসিবির শুনানিতে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শৃঙ্খলা ভঙের ...

বস্তায় আলুর পরিবর্তে ৩৭৫ বোতল ফেন্সিডিল

অপরাধ ডেস্ক: বগুড়া থকেে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া আলুর বস্তায় আলুর পরিবর্তে পাওয়া গেছে ৩৭৫ বোতল ফেন্সিডিল। আজ বৃহস্পতিবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জ থানার মোকামতলা বন্দর এলাকায় পুলিশ একটি আলু বহনকারী পিকআপ থেকে ফেন্সিডিল উদ্ধার করে। এসময় গ্রেফতার করা হয় পিক-আপ চালক রানা (৩২) ও হেলপার আব্বাস হোসেন তৌহিদকে(২৮)। এরআগে মোকামতলায় যাত্রীবেশী স্বামী-স্ত্রীকে আটক করে ভেনেটি ব্যাগ ও লাগেজ থেকে ...

বিমসটেকে সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর আহবান

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ এবং অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সকল ক্ষেত্রে নতুন গতিশীলতার কারণে বৈশ্বিক দৃশ্যপট দ্রুত পাল্টে যাচ্ছে। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক এই ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে নতুন গতি ও চলমান বাস্তবতার সঙ্গে সমভাবে এগিয়ে ...

এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার। এর আগে ৩১ সদস্যের যে প্রাথমিক দল নিয়ে ক্যাম্প শুরু হয়েছে সেখান থেকে এদিন ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরের জন্য ১৫ সদস্যের ...

জেলায় জেলায় সাংবাদিক নদী হত্যার প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার নির্দিষ্ট জেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানবন্ধন করা হয়। বৃহস্প্রতিবার বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাবে এক মানববন্ধন করা হয়েছে। আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন জয়ের সভাপতিত্বে মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ...