১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

box

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ আলপনা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ১৯৭১ ফুট দীর্ঘ এবং ৭ ফুট প্রস্থ আলপনা এঁকেছেন ঢাবি শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল সা‌ড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ই মার্চ’ ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ভবন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী সংসদ সচিবালয়ের রাস্তা দিয়ে আসবেন। এজন্যই শিক্ষার্থীদের এই আয়োজন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের শতাধিক শিক্ষার্থী ...

মোমোর চেয়েও ভয়ঙ্কর মরণগেম গ্র্যানি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: অনেক দিন ধরেই ব্লু হোয়েল আতঙ্কে ছিল মানুষ। এরপর হঠাৎ মোমো নামের গেইমের কথা শুনা যায়। এর রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি ভয়ঙ্কর গেইমের কথা শুনা যাচ্ছে। গ্র্যানি নামের নতুন এই গেইমটি আতঙ্ক ছড়িয়েছে ভারতের জলপাইগুড়িতে। বুধবার রাত থেকে রীতিমতো হুলস্থূল কাণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায়। ভারতের গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ময়নাগুড়ির তিন স্কুল ছাত্র বুধবার রাতে ...

দুই শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

অপরাধ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। এমনটাই ধারণা করছে পুলিশ। পরে খবর পেয়ে পুলিশ ওই দুই শিশুর গলাকাটা লাশ ও মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নিহতরা হলেন নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, তাদের মেয়ে মীম (২) ও ছেলে ৭ মাস বয়সী মুজাহিদুল ইসলাম। গতকাল শুক্রবার রাতে ধর্মঘর ইউনিয়নের নিজনগর ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: অর্ধেকের বেশি ছাত্রী আবাসন সংকটে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সারি সারি বিছানা। এক সারি থেকে আরেক সারির মাঝখানে চলাচলের জন্য এক চিলতে জায়গা। তা দিয়ে কোনো রকমে পার হতে হয়। এক বিছানা থেকে আরেক বিছানার দূরত্ব্ব ইঞ্চিখানেক। বই এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিছানার নিচে রাখা। মেঝেতে পড়ে রয়েছে বৈদ্যুতিক তার। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের অনার্স ভবনের ‘গণরুম’ ১০২ নম্বর কক্ষের চিত্র। এভাবে কষ্টকর পরিস্থিতিতে বসবাস করতে হয় ...

বাস-ট্রাক্টরের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাক্টরের (সোনালীকা) সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে মহদিপুরের রাইচমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত শ্রমিকরা সাউদিয়া পরিবহনের (দরবার) একটি বাসে করে ...

বাস-সিএনজি সংঘর্ষে মামা-ভাগনি নিহত

ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই সিএনজির যাত্রী। নিহতরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার খোকন (৪০) ও নাজমুন্না (৫)। সম্পর্কে তারা মামা ভাগনি। শুক্রবার রাত ৮টার দিকে সদরের চরপুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ...

কারিনাকে বিয়ে করতে চান করণ জোহর!

বিনোদন ডেস্ক: বলিউড পরিচালক করণ জোহরের সঙ্গে করিনা কাপুরের বন্ধুত্বের কথা কম বেশি সবাই জানেন। তবে তাদের বন্ধুত্ব যে এতোটা গভীর ছিল তা হয়তো অনেকেই জানতেন না। জানা গেল একটি টকশো’র মাধ্যমে। সম্প্রতি একটি টিভি টক শো’তে হাজির হয়েছিলেন জনপ্রিয় পরিচালক করণ জোহর। সেখানে নিজের পছন্দের নারী, যৌনতা নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। টকশো’র এক পর্যায়ে করিনার বিষয়টিও ...

মহাকাশে সেলফি তোলা যাবে অনায়াসে!

তথ্য প্রযুক্তি ডেস্ক: সময় এখন সেলফির। বাড়িতে, রেস্তোরাঁয়, পাহাড়ে ও সমুদ্রে সর্বত্র সেলফির জয়জয়কার। এরই ধারবাহিকতায় এবার মহাকাশেও সেলফি তোলা যাবে অনায়াসে! মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিয়ে এসেছে একটি নতুন অ্যাপ। ‘নাসা সেলফিস অ্যাপ’। এই অ্যাপের সাহায্যে ঘরে বসে তোলা আপনার ছবিতে মহাকাশের বিভিন্ন ফ্রেম যুক্ত করা যাবে। যা দেখে অন্যরা ভাববে আপনি সত্যিই মহাকাশে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ...

ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা

অর্থনীতি ডেস্ক: গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২৬ থেকে ৩০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি মূল্যসূচক এবং লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে বেড়েছে বাজার মূলধনের পরিমান। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৬ হাজার ২২৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯২ হাজার ...

চলনবিলে নৌকাডুবি, দুই নারীসহ নিখোঁজ ৫

পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে চলনবিলে ঘুরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ভ্রমণপিয়াসু পাঁচ পর্যটক নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে ২২ ভ্রমণকারী অবস্থান করছিল। অন্যদের স্থানীয়রা ও দমকল বাহিনী নদী থেকে উদ্ধার করেন। নিখোঁজদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন আব্দুল গণি, স্বপন ও শাহনাজ পারভীন। নিখোঁজ অন্য দু’জনের নাম জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকেউপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ...