স্বাস্থ্য ডেস্ক: যারা চা ছাড়া কিছুই বোঝেন না তাদের ওজন কমানোর রসদ সেখান থেকেই মিলতে পারে। তবে যেকোনো চা হলে চলবে না। বিশেষজ্ঞদের মতে, ফুলের চা হতে পারে একইসঙ্গে অসাধারণ স্বাদ গ্রহণ ও ওজন কমানোর মোক্ষম অস্ত্র। ফুলের চায়ের জন্যে সুপারশপে দৌড়াতে হবে না। আপনি নিজেই অতি সহজে এ জিনিস বানাতে পারেন। বেশ কয়েক ধরনের ফুলের কথা বলেছেন বিজ্ঞানীরা। এগুলো ...
box
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক পুলিশ। বাসটি দেশটির বন্দর শহর কেপটাউন থেকে পূর্ব কেপে যাওয়ার সময় উল্টে যায়। পশ্চিম কেপের প্রাদেশিক ট্রাফিক প্রধান কেন্নি আফ্রিকা বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। ...
‘রানা প্লাজাপরবর্তী পোশাক খাতে অনেকটা পরিবর্তন হয়েছে’
অর্থনীতি ডেস্ক: রানা প্লাজাপরবর্তী বাংলাদেশের তৈরি পোশাক খাতে অনেকটা পরিবর্তন হয়েছে। কিন্তু সেটি হয়েছে দেশীয়ভাবে। বিদেশি ক্রেতারা পণ্যের মূল্য বাড়ায়নি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আরএমজি খাতবিষয়ক সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আলোচনায় মূল প্রবন্ধে এসব কথা বলা হয়েছে। প্রবন্ধটি উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, গার্মেন্ট খাতে নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি নেই। ...
মঞ্চ মাতাবেন নগর বাউল
বিনোদন ডেস্ক: নগর বাউলখ্যাত জেমস। তার গান মানেই তারুণ্যের উন্মাদনা। স্টেজ শো’তে তার উপস্থিতি মানেই জনসমুদ্র। বাংলাদেশে জেমস মানেই ভিন্ন কিছু। যার গান শোনতে মুখিয়ে থাকেন অগণিত ভক্ত। আগামী ৭ সেপ্টেম্বর মঞ্চ মাতাতে আসছেন এ রকস্টার । মোহাম্মদপুর ফিজিক্যাল কলেজ মাঠে আইআরবি ইভেন্ট লিমিটেডের উদ্যোগে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘গর্বিত বাংলাদেশি’ নামে লাইভ কনসার্ট। সেখানে পারফর্ম ...
চ্যাম্পিয়নস লিগের ড্র আজ
ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০১৮-১৯ মৌসুম মাঠে গড়ানোর অপেক্ষায়। তার আগে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র। নির্ধারিত হবে গ্রুপ পর্বে কোন দল কোন গ্রুপে কোন কোন দলের বিপক্ষে খেলবে সেটা। ড্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাজিলিয়ান ফুটবলার কাকা। প্রত্যেক গ্রুপে চারটি করে মোট আটটি গ্রুপে ভাগ করা হবে ৩২টি ...
টেকনাফে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামী আটক
কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে নির্যাতন করে গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী মো. সোহেল (২৬) নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল ওই ইউনিয়নের কাঞ্জরপাড়ার আবুল কালামের ছেলে। পুলিশ সূত্র জানায়, তিন বছর আগে কাঞ্জরপাড়া এলাকার মো. আইয়ুব আলীর মেয়ে বেবী আক্তারের সাথে সোহেলের বিয়ে হয়। কিন্তু সোহেল মাদকসেবী হওয়ায় ...
চার ইঞ্চি হিলের জুতা পরে বাগান করছেন মেলানিয়া! অতঃপর…
রকমারি ডেস্ক: আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পোশাক-পরিচ্ছদ নিয়ে প্রায়ই ঠাট্টা-মশকরা চলে অনলাইনে। সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বাগানে সবজি চাষ করতেন। এ বিষয়টি সবাই ভালো চোখেই দেখতেন। কিন্তু মেলানিয়া বাগানে গিয়েই ব্যাঙ্গাত্মক মন্তব্যের শিকার হলেন। সবাই উপহাস করলেন তাকে। কারণ, বাগানের কাজে তার পোশাক-পরিচ্ছদ মোটেও মানানসই ছিল না। একটা ছবিতে দেখা যাচ্ছে, মেলানিয়া একটা স্বর্ণালী বেলচা নিয়ে মাটি এদিক-ওদিক ...
আইনশৃঙ্খলা বাহিনী বেশি দুর্নীতিগ্রস্ত : টিআইবি
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান সেবা খাতের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এর পরে আছে পাসপোর্ট অফিস ও বিআরটিএ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডির টিআইবি কার্যালয়ে জরিপের তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৭ সালে দেশজুড়ে একটি খানা ...
জনগণের ওপর আস্থা হারিয়ে যন্ত্রে ভর করেছে আওয়ামী লীগ: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: আগামী সংসদ নির্বাচনের জন্য ইভিএম কেনার উদ্যোগ বন্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিশেষজ্ঞদের মতামত অগ্রাহ্য করে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে তড়িঘড়ি আরপিও সংশোধনের কৌশল গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, চার হাজার কোটি টাকা ...
প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে আসছে ইডিসি প্রকল্প
তথ্য প্রযুক্তি ডেস্ক: দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার জন্য শিগগির আসছে নতুন প্রকল্প স্ট্যাবলিশিং ডিজিটাল কানেকটিভিটি (ইডিসি)। বুধবার আগারগাওস্থ আইসিটি টাওয়ারে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার একান্ত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তারা পারস্পারিক দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে তথ্য ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর