আন্তর্জাতিক ডেস্ক: ইয়াঙ্গুনের কাছে সমুদ্রসৈকতে থাকা ‘ভূতুড়ে জাহাজটি’র রহস্য উন্মোচনের দাবি করেছে মিয়ানমার। জাহাজটি নিয়ে গত দুইদিন ধরে মিয়ানমারে বেশ আলোচনা চলছিল। তদন্তের পর শনিবার মিয়ানমারের পুলিশ এর রহস্য ভেদের দাবি করে। দেশটির নৌবাহিনী বরাত দিয়ে বিবিসি জানায়, ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’ নামে কন্টেইনারবাহী বিশাল জাহাজটি ইন্দোনেশিয়ার। এটিকে ভাঙ্গার জন্য বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল। অন্য একটি জাহাজ এটিকে তার দিয়ে ...
box
বিএনপি নেতাদের পদত্যাগের আহ্বান ওবায়দুল কাদেরের
নিজস্ব প্রতিবেদক: বিরোধী দল হিসেবে আন্দোলনে ব্যর্থতার দায় নিয়ে বিএনপির সকল নেতাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলে, এমন বিরোধী দল বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। তারা গত ১০ বছরে ১০ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি। এ ব্যর্থতার দায় নিয়ে তাদের নেতাদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি। শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক ...
ছয় মাসের জন্য নিষিদ্ধ সাব্বির
ক্রীড়া ডেস্ক: শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় মাসের নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমান রুম্মান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ডিসিপ্লিনারি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেসবুক) এক দর্শককে হুমকি দেয়ার ঘটনায় তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ বাস্তবায়নের জন্য এখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমতি প্রয়োজন। তবে ক্রিকইনফো বলেছে, সভাপতির অনুমোদনের বিষয়টি নিছকই আনুষ্ঠানিকতা। এছাড়া মোসাদ্দেক হোসেনকে ...
হাশরের ময়দানের উত্তাপ ও আতংক
ধর্ম ডেস্ক: কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত মখলুকের পুনরুত্থান করবেন। অতঃপর ফয়সালার জন্য জুতা-স্যান্ডেল ছাড়া, খালি শরীরে, খাৎনাবিহীন অবস্থায় হাশরের ময়দানে একত্রিত করবেন। সেদিন সূর্য এত সন্নিকটে হবে যে, সত্তর হাত গভীর ঘামের (সাগর) হবে। মানুষ তাদের আমল অনুযায়ী এ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। হাশরের ময়দানের উত্তাপ এবং আতংক সম্পর্কে বিশ্বনবি হাদিসে বর্ণনা করেন- হজরত মেকদাদ ইবনে আসওয়াদ ...
গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে চায় সীমান্ত ব্যাংক
অর্থনিতি ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন সীমান্ত ব্যাংক তিন বছরে পর্দাপণ করেছে। সীমাহীন আস্থা শ্লোগানে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর বাণ্যিজিক ব্যাংক হিসেবে কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছরে পর্দাপণ এবং দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ শনিবার রাজধানীর সীমান্ত স্কয়ারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যাংকটি। এতে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুখলেসুর রহমান। এসময় ...
ড্রাইভিং লাইসেন্স মেয়াদোত্তীর্ণ : ধরা খেলেন পিকে!
ক্রীড়া ডেস্ক: একমাস আগেই নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিল বাংলাদেশের কিশোর-কিশোরীরা। তাতে অবশ্য বাংলাদেশের পরিবহন ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। আগের মতোই চলছে নৈরাজ্য। প্রসঙ্গ সেটা নয়, প্রসঙ্গ হলো বার্সেলোনার স্প্যানিশ মহাতারকা জেরার্ড পিকেরও নাকি বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই! আর এজন্য তাকে পড়তে হয়েছে পুলিশী ঝামেলায়। পিকের জন্য অবশ্য এসব ঝামেলা নতুন নয়। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে ...
কাতারকে দ্বীপ বানাতে ‘খাল কাটছেই’ সৌদি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দুই মুসলিম রাষ্ট্র সৌদি আরব ও কাতার। তবে তাদের মধ্যে দিন দিন সম্পর্কের ব্যাপক অবনতি হচ্ছে। যার পরিণতিতে গত বছর কাতারের ওপর নিষেধাজ্ঞা দেয় সৌদিসহ চার দেশ। এবার কাতারকে দ্বীপ রাষ্ট্রে পরিণত করতে কাতারের সঙ্গে থাকা সীমান্তের সবটুকুজুড়ে বিশাল খাল কাটার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সৌদি। কাতারের তিন দিকে পারস্য উপসাগর। আর স্থলবেষ্টিত দিকটি সৌদির সঙ্গে লাগোয়া। ...
নেত্রকোনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় বাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লেগে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাৎক্ষণিকভাবে পুলিশ হাতহতদের পরিচয় জানাতে পারেনি। আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান সাংবাদিকদের কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল ...
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের ৫৮ নেতা-কর্মী আটক
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিএনপি ও জামায়াতের ৫৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি আটকরা নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল। তাদের কাছ থেকে ৬২টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ । শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে কুষ্টিয়া মডেল থানায় ১২ জন, ...
পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী
বিনোদন ডেস্ক: পুলিশের গুলিতে প্রাণ হারালেন হলিউড অভিনেত্রী ভেনেসা মার্কেজ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পাসাদেনায় গত বৃহস্পতিবার অভিনেত্রীর নিজ বাসায় এ ঘটনা ঘটে। শুক্রবার উত্তর পাসাদেনার পুলিশ জানায়, মার্কেজের বাড়ির মালিকের কাছ থেকে খবর পান এক মহিলা উন্মাদের মতো আচরণ করছেন। তখন তারা দ্রুত একটি মেডিক্যাল টিম নিয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ মার্কেজের শারীরিক অবস্থা খতিয়ে দেখার চেষ্টা করে। পুলিশ কর্মকর্তা জো ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর