রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুল মতিন মণ্ডল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মতিন একই ইউনিয়নের সাওরাইল গ্রামের বিস্কুট মণ্ডলের ছেলে। পুলিশের দাবি, নিহত আব্দুল মতিন মণ্ডল একজন চরমপন্থী নেতা। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি শটগানের কার্তুজ, ১০ কার্তুজের খোসা ...
box
ম্যাককেইনের স্মরণ অনুষ্ঠানে বুশ-ওবামা থাকলেও নেই ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক: প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইনকে শেষ শ্রদ্ধা জানালেন মার্কিনীরা। গতকাল শনিবারের শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডাব্লিউ বুশ। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত ছিলেন না। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে তার মেয়ে ইভাংকা ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার অনুষ্ঠানে অংশ নেন। আজ রবিবার মেরিল্যান্ডের অ্যানাপোলিসে মার্কিন নেভাল একাডেমিতে ম্যাককেইনকে সমাধিস্থ করা হবে। খবর বিবিসি’র গতকাল ...
এশিয়া কাপ: কোন দলে কারা আছেন
ক্রীড়া ডেস্ক: লাসিথ মালিঙ্গার ফেরা আর বিরাট কোহিল বিশ্রাম- এবারের এশিয়া কাপের দল ঘোষণায় এ দুটিই ছিলো সবচেয়ে বড় চমক। বাংলাদেশ দলে সাকিব আল হাসানের থাকা না থাকা নিয়েও ছিলো অনিশ্চিয়তা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এশিয়া কাপের পরই সাকিব আঙ্গুলের অস্ত্রপচার করাবেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই ...
নাইজেরিয়ায় বোকো হারামের হামলা, ৩০ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় সেনাবাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গীগোষ্ঠী বোকো হারাম।দেশটির উত্তর-পূর্বাঞ্চলে এ হামলায় অন্তত ৩০ সেনাসদস্য নিহত হয়েছে। নাইজেরিয়ার সেনা সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বোকো হারাম সদস্যরা বৃহস্পতিবার বর্নো প্রদেশের জারি গ্রামের সেনা ঘাঁটি ঘিরে ফেলে। সেনাসদস্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর তারা ঘাঁটিটির দখল নিয়ে নেয়। শনিবার দুটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, ট্রাকে করে ...
আজ শুভ জন্মাষ্টমী
ধর্ম ডেস্ক: আজ শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পৃথিবী থেকে দুরাচার, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। সনাতন ধর্মাবলম্বীরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আনন্দ-উচ্ছ্বাসের মাধ্যমে পালন করে থাকে। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি পালনে অন্যবারের মতো এবারও সরকারি-বেসরকারি পর্যায়ে নানা ...
আর্জেন্টিনায় বিয়ে করছেন টাইটানিক অভিনেতা ডিক্যাপ্রিও!
বিনোদন ডেস্ক: লিওনার্দো ডিক্যাপ্রিও। হলিউডের অস্কার জয়ী অভিনেতা। ‘দ্য রেভেনান্ট’ মুভির জন্য ২০১৬ সালে অস্কার জিতেন তিনি। তবে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন ‘টাইটানিক’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে। এবার বিয়ে করতে চলেছেন ডিক্যাপ্রিও। কনের নাম কামিলা মোহনে। গুঞ্জন শোনা যাচ্ছে, আর্জেন্টিনার এই মডেলের সঙ্গে ৮ মাসের প্রেম চলছে ডিক্যাপ্রিওর। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তার কাছের মানুষদের ভাষ্য, প্রেমের ব্যাপারে নাকি দুজনই ...
গুগল অ্যাসিস্ট্যান্টে যুক্ত হচ্ছে নতুন মাত্রা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগল অ্যাসিস্ট্যান্ট সেবায় একই সময় একাধিক ভাষা বোঝার ও কথা বলার সক্ষমতা যুক্ত হচ্ছে। এটি গুগলের ব্যক্তিগত সহকারী সফটওয়্যার। সম্প্রতি গুগল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। গত ৩১ আগস্ট থেকে জার্মানির বার্লিনে শুরু শুরু হওয়া আইফা ২০১৮ উপলক্ষে গুগল এ ঘোষণা দেয়। গুগল জানায়, তাদের অ্যাসিস্ট্যান্ট সেবায় একাধিক ভাষা সমর্থন সুবিধা যুক্ত হচ্ছে। এখন অ্যাসিস্ট্যান্ট ইংরেজি, জার্মান, ফ্রান্স, স্প্যানিশ, ...
মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের ২ যাত্রী নিহত
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। রোববার ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের দিকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়িগামী এস আলম পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় ৩০ হাত দূরে ছিটকে পড়ে। ...
টমেটো সসে টমেটো নেই, আছে শুধু কেমিক্যাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নকল টমেটো সস তৈরির কারখানায় অভিযান চালিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি নকল ৮ ড্রাম টমেটো সস জব্দ করেছে র্যাব। এ সময় ওই কারখানার মালিকসহ দুইজনকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। র্যাব-১১ সদর দফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ফতুল্লার কুতুবআইল এলাকায় এসএস এগ্রো ফুড ...
সংসদ নির্বাচন ২৭ ডিসেম্বর!
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একটি সূত্র। সূত্রটি জানায়, আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয় নিয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। তবে সম্ভাব্য এ তারিখের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। সম্প্রতি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, আগামী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর