রকমারি ডেস্ক: কয়েক কোটি টাকার সোনার টিফিন বক্সে প্রতিনিয়ত খাবার খেত এক চোর। কিন্তু ওই টিফিন বক্স যে এত দামি সে জানতো না। খবর এনডিটিভির। এ ঘটনা ভারতের হায়দ্রাবাদ রাজ্যে। পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর ভারতের হায়দ্রাবাদ রাজ্যে নিজাম যাদুঘর থেকে কয়েক কোটি টাকার ডায়মন্ড, একটি টিফিন বক্স, মূল্যবান হীরা ও স্বর্ণ চুরি করে চোরের একটি দল। হায়দ্রাবাদ পুলিশ কমিশনার ...
box
দুই মাসে ৬৭৯ কোটি ডলারের পণ্য রপ্তানি
অর্থনীতি ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ৬৭৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫১ শতাংশ। গত অর্থবছরের প্রথম দুই মাসে রপ্তানি হয়েছিল ৬৬২ কোটি ৮৬ লাখ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ মঙ্গলবার রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। বাণিজ্য মন্ত্রণালয় চলতি ২০১৮-১৯ অর্থবছরের জন্য পণ্য রপ্তানিতে ৩ ...
মাগুরায় বজ্রপাতে ৪ কৃষক নিহত
মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার আঠারোখাদা এলাকার রূপদাহ মাঠে আজ মঙ্গলবার দুপুরে বজ্রপাতে চার কৃষক নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন আঠারোখাদা গ্রামের পাঞ্জু মোল্যার ছেলে রহমত মোল্লা (৪৫), একই গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে মন্নু মোল্যা (২৫), হোসেন মোল্যার ছেলে ছামিন মোল্লা (৩০) ও সদরের কাশিনাথপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আকরাম হোসেন (৩০)। বজ্রপাতে একই গ্রামে চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া ...
অ্যাপলকে যে পরামর্শ দিলেন ট্রাম্প
তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় সেখানে বাড়তে পারে সব প্রযুক্তি পণ্যের দাম। এ অবস্থা থেকে মুক্তি পেতে অ্যাপলকে আমেরিকাতেই সব পণ্য তৈরির পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এনডিটিভির এক টুইটে ট্রাম্প বলেন, ‘চীন থেকে আমদানি শুল্ক অনেকটা বেড়ে যাওয়ার কারণে অ্যাপলের পণ্যের দাম বাড়তে পারে। তবে এই ট্যাক্সের হাত থেকে বাঁচতে এক সহজ সমাধান ...
মোহাম্মদপুরের লাইসেন্সবিহীন ১৪ হাসপাতাল বন্ধের নির্দেশ
আদালত প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের লাইসেন্সবিহীন ১৪টি হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন। একই সঙ্গে লাইসেন্সবিহীন হাসপাতাল পরিচালনা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং যারা এগুলো পরিচালনা করছে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা ...
বিশ্বে ধনীদের সম্পদ বৃদ্ধির তালিকায় বাংলাদেশ শীর্ষে
অর্থনীতি ডেস্ক: দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় চীন-যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের ধনীরা। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, গত পাঁচ বছরে ধনীদের সম্পদ বৃদ্ধির বিবেচনায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও হংকংয়েও উল্লেখযোগ্যসংখ্যক সম্পদশালী রয়েছে। দ্রুত বাড়ছে এসব ধনীর সম্পদের পরিমাণ। তবে বাংলাদেশি ধনীদের সম্পদ বাড়ছে তার ...
সাংবাদিকদের মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: সংবাদকর্মীদের জন্য নবম ওয়েজ বোর্ড কাঠামো চূড়ান্ত করার আগে প্রতি মাসের মূল বেতনের ওপর ৪৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। এ ভাতা ২০১৮ সালের ১ মার্চ থেকেই কার্যকর হবে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এ মহার্ঘ ভাতা পরবর্তীতে বোর্ডের নির্ধারিত সামগ্রিক বেতন কাঠামোর সঙ্গে সমন্বিত করা হবে বলেও ...
ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ৪০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ছয় শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যের জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি। প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে ৭০ যাত্রী ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রেকফেল করায় এ দুর্ঘটনা ঘটতে পারে। বাসটিতে বিপুলসংখ্যক তীর্থযাত্রী ছিলেন। হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কন্ডাগাত্তু পাহাড়ের ...
ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে করলা চা
স্বাস্থ্য ডেস্ক: তিতকুটে স্বাদের জন্য করলা খেতে অনেকেই পছন্দ করেন না। কিন্তু স্বাদ যেমনই হোক না কেন এই সবজিটির গুণের শেষ নেই। এ কারণে বিভিন্ন স্মুদি ও সবজির জুসের পুষ্টিগুণ বৃদ্ধির জন্য করলা মেশানো হয়ে থাকে। রান্না করা ছাড়াও কাঁচা করলার রস এবং চা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুকনো করলার টুকরাকে সাধারণত পানিতে ভিজিয়ে রেখে তিতকুটে স্বাদের করলা ...
অক্টোবরে শুরু হৃত্বিক-টাইগারের নতুন ছবির শুটিং
বিনোদন ডেস্ক: আগামী মাস থেকেই শুটিং শুরু হচ্ছে দুই প্রজন্মের দুই সুপারস্টার হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত এবং সিদ্ধার্থ আনন্দর নতুন ছবির। তবে, ছবিটির নাম এখনও নির্ধারিত হয়নি। বার্তা সংস্থা আইএএনএস-কে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার শ্রফ। গত বছরই এই ছবিটি নির্মাণের ঘোষণা দেওয়া হয় এবং এ-ও জানানো হয় যে, এই ছবিটিতে বেশ কিছু হাই-অকটেন অ্যাকশন দৃশ্য রয়েছে। ইতিমধ্যে পরিচিতিমূলক ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর