১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৬

box

শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর

আদালত প্রতিবেদক: তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এ আদেশ দেন। শহিদুল আলমের পক্ষে শুনানিতে নেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার সারা হোসেন। অপরদিকে তার জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু। এর আগে ১৪ আগস্ট শহিদুল আলমের আইনজীবী ...

আফগান লিগে তামিম-মুশফিক এক দলে

ক্রীড়া ডেস্ক: আফগান প্রিমিয়ার লিগে (এপিএল) একই দলে ঠিকানা হয়েছে ওপেনার তামিম ইকবাল ও জাতীয় দলের সবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুজনকেই দলে নিয়েছে নাঙ্গরহর। তামিম ইকবাল আছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটারের মূল্য ৬৫ লাখ টাকা। এছাড়া সিলভার ক্যাটাগরিতে থাকা মুশফিকের মূল্য ২৫ লাখ টাকা। সোমবার দুবাইয়ে এপিএলের নিলামে ৩৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছে। প্রতিযোগিতায় তামিম-মুশফিক ছাড়াও ড্রাফটে ...

তিস্তার পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

ডেস্ক রিপোর্ট: প্রচণ্ড স্রোতে তিস্তা নদীর অববাহিকায় পানি বৃদ্ধি পাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সন্ধ্যা ৬টায় তিস্তা পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হলেও রাত ৯টায় তা বিপদসীমার ১৫ সেন্টিমিটার ও রাত সাড়ে ১১টায় বিপদসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। বিকেল ...

ঢাকাই ছবিতে ইন্দ্রনীলের নায়িকা নাজিরা মৌ

বিনোদন ডেস্ক: টালিগঞ্জের অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত তিনি। এর আগে বাংলাদেশের ছবি ‌’সম্রাট’ও ‘চোরাবালি’ নামের দুটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। এরপর আর ঢাকাই কোন ছবিতে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর আবার ঢাকাই ছবিতে ফিরছেন এ নায়ক। ‘নন্দিনী’ নামের একটি ছবিতে অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক সোয়াইবুর রহমান রাসেল। পরিতোষ বাড়ৈ-এর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে ...

তুখোড় মস্তিষ্কের জন্য ১০ কাজ করুন নিয়মিত

লাইফস্টাইল ডেস্ক: স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য নির্দিষ্ট কিছু কৌশল রয়েছে। এ কৌশলগুলো প্রয়োগ করলে আপনার সামগ্রীকভাবে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে। এ লেখায় তুলে ধরা হলো তেমন কিছু উপায়। ১. প্রতিদিন কিছু অনুশীলন মস্তিষ্ক সুস্থ রাখার জন্য আপনার প্রতিদিন কিছু অনুশীলন করা প্রয়োজন। এগুলোর উদ্দেশ্য আপনার একাগ্রতা ও মনোঃসংযোগ তৈরি করা। এক্ষেত্রে সাধারণ কিছু কাজ হলেও অসুবিধা নেই। ...

নাইন ইলেভেনের ১৭তম বার্ষিকী আজ

আন্তর্জাতিক ডেস্ক: আজ সেই ভয়াল ৯/১১। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ১৭তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে সন্ত্রাসীরা যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে হামলা চালায়। এ হামলায় কমপক্ষে তিন হাজার লোক নিহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও ছিলেন। এর প্রভাব পড়ে সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে। এ ...

মেয়র আনিছুর ইন্দোনেশিয়ায়, তাহলে কারাগারে কে?

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ দু’জনকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় রবিবার কারাগারে প্রেরণ করে ঢাকা বিভাগীয় স্পেশাল আদালত। কিন্তু প্রকৃত মেয়র আনিছুর রহমান বর্তমানে বিদেশে অবস্থান করার বিষয়টি নিয়ে সোমবার গাজীপুরে আলোচনার ঝড় উঠে। বিষয়টি ছিল টক অব দ্যা ডিস্ট্রিক্ট। স্থানীয়দের প্রশ্ন প্রকৃত মেয়র বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তাহলে তার পরিবর্তে মেয়র আনিছুর রহমান পরিচয়ে কারাগারে ...

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেস্ক রিপোর্ট: রাজশাহী ও নারায়ণগঞ্জে র‍্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুলাল মিয়া (৪৫) ও ইব্রাহিম (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুরিয়া এবং আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এ এফ এম আশরাফুল ইসলামের ভাষ্যমতে, সোমবার দিবাগত গভীর ...

অক্টোবরে বাংলাদেশে ইউটিউব

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের ইউটিউবনির্ভর ফ্রিল্যান্সার কিংবা যারা আয়ের জন্য ইউটিউবের ওপর নির্ভরশীল, অর্থাৎ প্রচলিত টার্মে যাদের বলা হয় ইউটিউবার তাদের জন্য সুখবর হচ্ছে বিশ্বের ৬১তম দেশ হিসেবে বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে ইউটিউব। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবরের মধ্যে চালু হতে পারে ইউটিউব অফিসের কার্যক্রম। এ-সংক্রান্ত কাজের অংশ হিসেবে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে ইউটিউবের একটি প্রতিনিধি দল। এ দলে প্রতিষ্ঠানটির ...

নাইজেরিয়ায় বিস্ফোরণ: নিহত ৩৫, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। সোমবার দেশটির নাসারাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে।এতে আহত হয়েছে আরো শতাধিক ব্যক্তি। নাইজেরিয়ার রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা) এ তথ্য জানিয়েছে। সেমা জানিয়েছে, রাজধানী আবুজা ও উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেমা’র পরিচালক উসমান আহমেদ জানান, গ্যাস ডিসচার্জ ...