১৩ই জুন, ২০২৬ ইং | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:০৭

box

৪০তম বিসিএসের সার্কুলার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএসের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে এ সার্কুলার প্রকাশ করা হয়। পিএসসির ওয়েবসাইটে সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর এবং শেষ হবে ১৫ নভেম্বর। পিএসসি সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ২৬০, প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ...

কারাগারে আদালত বসানো সংবিধানসম্মত নয় : ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: কারাগারে আদালত বসানো সংবিধানসম্মত নয় বলে মত দিয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে রাখা হয়েছে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে, সেখানেই বসানো হয়েছে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস। আমার ধারণা বিএনপি এটা নিয়ে কোর্টে যাবে। কোর্টই এব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমি কোর্টে গেলে তো এটাই বলতাম যে, এটা সংবিধানসম্মত নয়।’ আজ জাতীয় প্রেসক্লাবের ...

আইনমন্ত্রীর উক্তি দুঃখজনক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি

আদালত প্রতিবেদক: আইনমন্ত্রীর করা উক্তি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে বিএনপির আইনজীবীদের নিয়ে আইনমন্ত্রীর করা মন্তব্যের জবাবে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করা হয়। সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন ...

মিয়ানমারে অজ্ঞাত রোগে ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের স্ব-শাসিত নাগা অঞ্চলের নানইয়ুন পৌরসভায় এক অজ্ঞাত রোগে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলের বয়স ১৮’র নিচে। আগস্টের দ্বিতীয় সপ্তাহে ডাং হি পৌরসভার কুয়েলান গ্রাম থেকে এ রোগ ছড়িয়ে পড়েছে। ছোট ঘনবসতিপূর্ণ এ গ্রামটিতে ৬০০’র বেশি লোকের বসবাস। কুয়েলান থেকে রোগটি পরবর্তীতে শানহেপাউকুন গ্রামেও ছড়িয়ে পড়ে। মাকুরি নাগা ইয়ুথ ফেডারেশনের তথ্য ও প্রচার সম্পাদক থংসুহমিয়ো জংস ইসিদোরে বলেন, ...

অবৈধ সরকার নীলনকশা করেই যাচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেও একতরফা করতে অবৈধ সরকার নানা নীলনকশা করেই যাচ্ছে। নীলনকশার অংশ হিসেবে নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও সক্রিয় নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ঢালাওভাবে মামলা গায়েবি মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার শারীরিক ...

কোটা সংস্কার : ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তির আগেই প্রজ্ঞাপন জারির দাবি

নিজস্ব প্রতিবেদক: ৪০তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ছাত্রসমাজের প্রত্যাশিত কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। এসময় আর কালক্ষেপণ না করে পাঁচ দফার আলোকে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবি জানান আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে ...

কক্সবাজারে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে চকরিয়া উপজেলায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বড়ইতলীর নতুন রাস্তারমাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। বানিয়াছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নুর আলম জানান, সকালে যাত্রী নিয়ে লেগুনাটি (ছারপোকা) চকরিয়া থেকে লোহাগাড়া যাচ্ছিল। পথে বড়ইতলীর নতুন ...

নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না : কাদের

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচনকালীন সরকারে কোনো টেকনোক্র্যাট মন্ত্রী থাকবেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনকালীন সরকারে বাইরের কেউ আসবে না। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। টেকনোক্র্যাট কেউ আসবে না, আকারটা ছোট হবে।’ তিনি আরও বলেন, ...

ভয়ঙ্কর হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে দশকের শক্তিশালী হারিকেন

আন্তর্জাতিক ডেস্ক: ব্যাপক শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে দশকের শক্তিশালী সামুদ্রিক ঝড় ফ্লোরেন্স। বৃহস্পতিবার নাগাদ এটি দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে ঝড়ের মুখে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে কর্তৃপক্ষ। উত্তর ক্যারোলিনা উপকূল ও ভার্জিনিয়াতেও জরুরি অবস্থা জারি করার কথা জানিয়েছেন দক্ষিণ ক্যারোলিনা গভর্নর হেনরি ম্যাকমাস্টার। ন্যাশনাল হারিকেন সেন্টার ...

কিউ ৪০০ মডেলের উড়োজাহাজ কিনতে বিমানের চুক্তি

নিজস্ব প্রতিবেদক: কিউ ৪০০ টারবোপ্রপস মডেলের তিনটি নতুন উড়োজাহাজ কিনতে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল সোমবার এক বিবৃতিতে বিমানের সঙ্গে এ চুক্তির ঘোষণা দেন কানাডার কোম্পানি বম্বারডিয়ারের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (সেলস) ফ্রঁসোয়া কনার্ড। এ ব্যাপারে ফ্রঁসোয়া কনার্ডতিনি বলেন, “আমরা খুব খুশি যে বিমান তাদের বহরে আরও তিনটি কিউ ৪০০ টারবোপ্রপস যোগ ...