নিজস্ব প্রতিবেদক: রাজধানী দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভুমিকেম্পর সময় রাজধানীর অনেক মানুষ আতংকে রাস্তায় নেমে আছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রাজধানী ছাড়া দেশের চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জে এবং ফেনীতে একযোগে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ...
box
জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাত ২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার সাথে গেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। জানা গেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার সংস্থাটির সদর দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠেয় একটি আলোচনায় অংশ নেবেন বিএনপি মহাসচিব। এতে বাংলাদেশের সার্বিক ...
বিএনপির প্রতিকী অনশন শুরু : বাড়ছে লোকসমাগম
নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির ২ ঘন্টার প্রতিকী অনশন শুরু হয়েছে। এই কর্মসূচি সারাদেশে একযোগে পালিত হচ্ছে। আজ বুধবার ঢাকায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন প্রাঙ্গণে বেলা ১০টায় শুরু হওয়া অনশন চলবে দুপুর ১২টা পর্যন্ত। অনশনে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। ইতোমধ্যে অনেক কেন্দ্রীয় ও সিনিয়র নেতা ...
কী এই বালজিং ডিস্ক রোগ?
স্বাস্থ্য ডেস্ক: সম্প্রতি এক অসুখের শিকার হয়েছেন বলিউড তারকা অানুষ্কা শর্মা। এই প্রসঙ্গে অনুষ্কা বা বিরাট কোহালি কেউ মুখ না খুললেও বলিউড সূত্রে জানা গেছে, বালজিং ডিস্কে আক্রান্ত হয়েছেন তিনি। তাই তাঁকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু জানেন কি, কেবল অানুষ্কাই নন, এখনই সাবধান না হলে আপনিও এই অসুখে আক্রান্ত হতে পারেন। তুলনামূলকভাবে মেয়েরাই হাড়ের এই অসুখে বেশি আক্রান্ত ...
কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র আর্জেন্টিনার
ক্রীড়া ডেস্ক: কলম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে মেসিবিহীন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে কলম্বিয়া। কলম্বিয়ার দখলে ছিল ম্যাচের ৫৪ শতাংশ বল। সাতবার আর্জেন্টিনার গোলপেস্টে হানা দেয় কলম্বিয়া। তবে একবারও গোলের দেখা পায়নি। অপরদিকে আর্জেন্টিনা ১২ বার কলম্বিয়ার গোলপোস্টে শট নিলেও গোল পায়নি। দ্বিতীয়ার্ধে বদলি ...
মিরসরাইয়ে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২
চট্টগ্রাম প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে দুই কাভার্ডভ্যানের ধাক্কায় এক চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১২ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে জোরারগঞ্জ বাইপাসের মোস্তান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন কাভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ট-১৫৩৭২৮) মো. কবির (৪০)। অপর জনের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, মিরসরাইয়ের জোরারগঞ্জ বাইপাসে একটি ...
পিরোজপুরে এ্যানি রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি: আগামী সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানি রহমানের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের দামোদর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর হামলার প্রতিবাদে এ্যানি রহমানের সমর্থকরা শহরে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন-প্রত্যাশী হিসেবে কয়েক মাস ধরে গণসংযোগ ...
প্রধানমন্ত্রীর সঙ্গে বার্নিকাটের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাঁদের আলোচনায় আসন্ন নির্বাচন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে তাঁর ...
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত একশ ২০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার পাকিস্তানের সীমান্তবর্তী শহর জালালাবাদের মূল সড়কের কাছে স্থানীয়দের ভিড়ের মধ্যেই আত্মঘাতী বোমা হামলা চালানো ...
ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জান্নাতুল ফেরদৌস পিয়া
বিনোদন ডেস্ক: জাপানের বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও সাবেক মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস পিয়া। এ উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুক্তিপত্রে স্বাক্ষর করেন এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস ও জান্নাতুল ফেরদৌস পিয়া। অনুষ্ঠানে পিয়া বলেন, ইয়ামাহার সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত খুশী। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর