দৈনিক দেশ জনতা, ঢাকা (২২ মে, ): আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চায় না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। সোমবার বেলা আড়াইটায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ বিষয়ে একটি চিঠি পৌঁছে দেয়। উল্লেখ্য, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইতোমধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির পক্ষে ...
box
ঢাবি সিনেট নির্বাচনে নীল দলের বড় জয়
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে সরকার-সমর্থক নীল দল ৩৩টি আসন পেয়েছে। বাকি দুটি আসন পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক সাদা দল। সোমবার দুপুরে ফল গণনা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন এই ফল ঘোষণা করেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ...
মাদক ব্যবসায়ীদের সহায়তায় রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তিন হাজারেরও বেশি মানুষ মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। এতে সহায়তাকারী হিসেবে দেড় শতাধিক রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ সদস্য জড়িত আছেন। এসব মাদক ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে তালিকায় থাকা মাদক ব্যবসায়ী ও তাদের সহায়তাকারীরা। মাদক ব্যবসায় জড়িতদের গডফাদার, ডিলার ও ব্যবসায়ী হিসেবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা ...
উত্তর কোরিয়ার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: নতুন করে আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রবিবার স্থানীয় সময় বিকেলে মাঝারি পাল্লার ওই প্রজেক্টাইল মিসাইলের পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় কেসিএনএ নিউজ এজেন্সি এ খবর প্রকাশ করেছে। খবরে জানানো হয়, সামরিক কাজে ব্যবহারের জন্য তাদের পারমাণবিক অস্ত্র ইতোমধ্যেই প্রস্তুত হয়ে গেছে। তবে হোয়াইট হাউসের তরফ থেকে ...
বড়পুকুরিয়া কয়লাখনি মামলা বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে আদেশ ২৮ মে
নিজস্ব প্রতিবেদক: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৮ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন। আদালতে বেগম খালেদা ...
বাংলাদেশ সফরে আসার ইচ্ছা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সামিটে’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে ট্রাম্প তাকে বলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশে আসব’। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ...
তাপপ্রবাহ আরো ৪ দিন থাকবে
দেশজনতা রিপোর্ট: দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থা আরো চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঈশ্বরদী,পাবনা ও মাইজদীকোর্ট অঞ্চলসহ কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ...
মায়ানমারে হামলার শিকার মারা আদিবাসী
দেশজনতা রিপোর্ট: রোহিঙ্গা মুসলমানদের পর এবার সাম্প্রদায়িক হামলার শিকার হলো মায়ানমারের অন্যান্য সংখ্যালঘুরা। প্রায় ৪০০ সংখ্যালঘু মানুষ (যাদের অধিকাংশ মারা আদিবাসী ও খ্রিস্টান) মায়ানমার থেকে ভারতের মিজোরামের সৈহা ও নাগাল্যান্ডে পালিয়ে এসেছে। গত ১৯ মে মায়ানমারের চীন ও রাখাইন প্রদেশের সীমান্ত দিয়ে ৩০০ মারা আদিবাসী পালিয়ে ভারতের মিজোরামে প্রবেশ করে। আরাকান সৈন্যদের নৃশংসতা থেকে বাঁচতে তারা ভারতে আসে বলে জানায় ...
পাঁচ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল
দেশজনতা ডেস্ক : লা লিগায় পাঁচ বছরের অপেক্ষাটা ফুরোলো রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের হাত ধরে ২০১২ সালের পর লিগ শিরোপা পুনঃরুদ্ধার করলো দলটি। রোববার রাতে লিগ চ্যাম্পিয়ন হতে মালাগার বিপক্ষে ড্র করলেই হতো। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমারা কি আর শিরোপার আনন্দে একটু খানি অপূর্নতা রাখতে চান? প্রতিপক্ষের মাঠে তাই ২-০ গোলের জয় তুলে নিয়েই শিরোপা উৎসবে মাতে দলটি। রিয়ালের ...
উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট চলছে
নিজস্ব প্রতিবেদক: উত্তরাঞ্চলের ১৬ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার। মহাসড়কে পুলিশি চাঁদাবাজি, অবৈধ যান চলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। রাজশাহীতেও স্বতস্ফূর্তভাবে ধর্মঘটের ২য় দিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর