নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার (ভারপ্রাপ্ত) পরিদর্শক (ওসি) ওমর ফারুকসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ঢাকার হাকিম অাদালতে। রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে মতিঝিল থানা আওয়ামী জনতালীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক এ মামলা দায়ের করেন। অাদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অপর তিন আসামি হলেন— মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ...
box
আইন মন্ত্রণালয় সহযোগিতা করছে না: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্ধে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানিতে তিনি এই মন্তব্য করেন। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ সাত বিচারপতির বেঞ্চে এই আপিল শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রীটকারীদের ...
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রোববার (২১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ এনে এ দাবি জানানো হয়। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ...
রানার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৫ জুলাই
নিজস্ব প্রতিবেদক: রানা প্লাজা ট্রাজেডির মূলহোতা সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। রানা প্লাজা ভবন নির্মাণ সংক্রান্ত দুর্নীতির মামলায় এ অভিযোগ গঠন করা হয়। রোববার (২১ মে) ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন। এতে আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়। অভিযোগপত্রভুক্তরা হলেন, সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল ...
ক্লাসে পড়ান না, বাড়িতে টাকা দিয়ে পড়ান: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তারা ক্লাসে পড়ান না। কিন্তু বাড়িতে টাকা দিয়ে পড়ান। অসৎ শিক্ষকদের উদ্দেশ্য করে এ কথা বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সংখ্যায় কম হলেও কিছু শিক্ষক পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। এর চেয়ে কুশিক্ষা আর কী হতে পারে?’ রোববার (২১ মে) রাজধানীর পলাশীর ব্যানবেইজ ভবনে ...
চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হবেন না : সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক: চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রোববার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বরে চিকুনগুনিয়া ও ডেঙ্গু রোগ প্রতিরোধে মশক নিধন ক্র্যাশ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। সাঈদ খোকন বলেন, চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকুনগুনিয়া মশাবাহিত রোগ, নরমাল ওষুধে সাতদিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। আমরা ...
পুলিশকে পেটাল যুবলীগ নেতাকর্মীরা!
নিজস্ব প্রতিবেদক: মোটরসাইকেলের কাগজপত্র দেখার জেরে নওগাঁর বদলগাছি উপজেলায় থানায় গিয়ে পুলিশকে পেটাল যুবলীগ নেতাকর্মীরা। জানা যায়, শনিবার রাতে বদলগাছী থানায় এ হামলার ঘটনায় উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক মিলন হোসেনকে আটক করা হয়েছে। আটক মিলন উপজেলার চাকরাইল গ্রামের আবেদ আলীর ছেলে। বদলগাছী থানার ওসি জালাল উদ্দিন বলেন, শনিবার বিকালে চাকরাইল গ্রামে বদলগাছী থানা পুলিশের নিয়মিত গাড়ি চেক করছিল। “এক পর্যায়ে ...
বঙ্গবন্ধু মেডিকেলের ১৪০ ডাক্তারের নিয়োগ বৈধ
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন চিকিৎসকে নিয়োগ বৈধ বলে রিভিউ রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদনকারী চিকিৎসকদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও আইনজীবী শরীফ ভূঁইয়া। অপরদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে ...
সিআইএ’র ২০ গুপ্তচরকে হত্যা-কারাবন্দী করেছে চীন
নিজস্ব প্রতিবেদক: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রায় ২০ জন গুপ্তচরকে কারাবন্দী বা হত্যা করেছে চীনা সরকার। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ওই গুপ্তচরদের কারাবন্দী বা হত্যা করা হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। খবর বিবিসির। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, চীন সিআইএর তথ্য হ্যাক করেছে নাকি কোনো গুপ্তচরের কাছ থেকে ওই সংবাদদাতাদের তথ্য যোগার করেছে কিনা তা পরিস্কার নয়। ...
মোবাইল কোর্টের কার্যক্রম ২ জুলাই পর্যন্ত চলবে
নিজস্ব প্রতিবেদক: নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) কার্যক্রম অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আগামী ২ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত। রবিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের এই আদেশের ফলে আপাতত মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত)কার্যক্রম চলতে কোনো বাধা রইলো না। নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর