১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:১৮

box

স্বাধীনতা সারা দেশের মানুষের অর্জন: ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দুর্নীতি থেকে যদি আমরা মুক্ত না হই তাহলে আমরা কোনো কিছুই অর্জন করতে পারব না। সকল পরিশ্রম, ত্যাগ, সাধনা ও অর্জন ব্যর্থ হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় ‘ম্যানেজ’ নামক শব্দটিকে নির্মূল করতে হবে। আইনের শাসন ছাড়া মানবাধিকার, ন্যায় বিচার ও সু-শাসন প্রত্যাশা করা যায় না। শনিবার দুপুর ১২ টার দিকে খুলনা ...

সৌদিতে ট্রাম্প-নওয়াজ শরিফ আলোচনা, টেনশনে ভারত

অনলাইন ডেস্ক: সৌদির রাজধানী রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে একান্ত আলোচনায় বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ইসলামাবাদ যে অনুরোধ পাঠিয়েছে, তা নিয়ে তদ্বির করছে সৌদি আরব। পাকিস্তানি সংবাদপত্র ‘দ্য ডন’-এ এই খবর প্রকাশিত হয়েছে। ভারতের নরেন্দ্র মোদির সাথে বৈঠকের আগেই নওয়াজ শরিফের সাথে ট্রাম্পের এই সম্ভাব্য সাক্ষাত নিয়ে নয়া দিল্লি টেনশনে রয়েছে বলে ...

ইভিএম পদ্ধতিতে কোনো নির্বাচন চাই না: মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোটগ্রহণ এটা একটি ষড়যন্ত্র। আজ শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, আপনারা ফ্রান্সের নির্বাচন দেখেছেন টিভিতে, অন্যান্য দেশেও ব্যালট বাক্সে ব্যালট পেপার দিয়ে মানুষ ভোট দেয়। আমাদের মতো দেশে ইভিএম ইন্ট্রিডিউস করার যারা চিন্তা করছেন, জনগণকে ভোটদানে বিরত রাখার ...

ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের কচুয়ায় পূর্বশত্রুতার জের ধরে লিটন হালদার (২৫) নামে মৎস্য ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে নিজ মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন হালদার কচুয়া উপজেলার পশ্চিম পিপুলজুড়ি গ্রামের মৃত নারায়ণ চন্দ্র হালদারের ছেলে। কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. কবিরুল ইসলাম বলেন, প্রতিরাতের ন্যায় রাত ৮টার দিকে  লিটন তার নিজের মাছের ঘেরে ...

মাইক্রোবাস পুকুরে, নিহত ৩ আহত ১০

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাইক্রোবাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আজ শনিবার সকাল পৌঁনে ৭টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় রোলিং মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাইক্রোবাসের যাত্রী নাছির উদ্দিন ও সোলেমান আলম এবং মনিকা রাণী (৪৫) নামের এক পথচারী। স্থানীয় সূত্রে জানা যায়, ওই মাইক্রোবাসে করে কয়েকজন চট্টগ্রাম শহর থেকে ...

বিষমুক্ত মৌসুমি ফলের দাবিতে ১০ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: বিষমুক্ত নিরাপদ মৌসুমি ফলের দাবিতে ১০টি সুপারিশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এ সুপারিশ তুলে ধরে সংগঠনগুলো। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ স্কাউট ও গাইড ফেলোশিপ, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, নাসফ, পরিবেশ আন্দোলন মঞ্চ, পল্লীমা গ্রিন, ইয়ুথ সান এবং মডার্ন ক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে- ...

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ হবে মর্মান্তিক সমাধান: জেমস ম্যাটিস

অনলাইন ডেস্ক: সম্প্রতি সময়ে আমেরিকা-উত্তর কোরিয়া ইস্যুতে পালাক্রমে চলছে হুমকি-পাল্টা হুমকি। আর তারই জের ধরে এবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বললেন, উত্তর কোরিয়া সংকটের সামরিক সমাধান খুঁজতে যাওয়া হবে ‘অবিশ্বাস্য মাত্রায় মর্মান্তিক’। শুক্রবার পেন্টাগনে সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করেছেন তিনি। এসময় ম্যাটিস সতর্ক করে বলেন, ‘আপনারা জানেন, যদি এই সংকটের নিরসনে সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে এটি অবিশ্বাস্য মাত্রায় মর্মান্তিক ...

কোমির সাক্ষ্যদানে ফেঁসে যেতে পারেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক: সাবেক এফবিআই প্রধান জেমস কোমি মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে প্রকাশ্যে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন। এদিকে ট্রাম্প নির্বাচনকালে রাশিয়ার সাথে তার শিবিরের সম্ভাব্য আঁতাতের ওপর ব্যুরোর তদন্তকে কেন্দ্র করেই মূলত কোমিকে বরখাস্ত করেছেন বলে দাবি করা হচ্ছে। গত সপ্তাহে কোমিকে বরখাস্তের পর তিনি এ পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। এবার তিনি মুখ খুলতে রাজি হয়েছেন। আগামী ২৯ মে মেমোরিয়াল ...

সরকারের হৃদকম্পন শুরু হয়েছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: ‘নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে সরকার তত নার্ভার্স হয়ে পড়ছে। ক্ষমতা হারানোর ভয়ে সরকারের হৃদকম্পন শুরু হয়েছে। বিএনপির ‘ভিশন-২০৩০’ ঘোষণার পর আওয়ামী লীগের অবস্থা এতই খারাপ হয়েছে যে ক্ষমতা হারানোর ভয়ে তাদের হৃদকম্পন শুরু হয়েছে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ...

আল্লামা শফী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলামের আমির, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শাহ আহমদ শফীকে। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক  বলেন, আল্লামা আহমদ শফীর বয়স বর্তমানে ৯৫। তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন। গতকাল হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে ...