নিজস্ব প্রতিবেদক: জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিখাতে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ২০ শতাংশ বরাদ্দসহ বেশ কিছু দাবি জানিয়েছে কৃষক সংগঠনগুলো। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব বাণিজ্য সংস্থা ও আইএমএফ’র চাপে কৃষিতে ভর্তুকি হ্রাস খাদ্য নিরাপত্তার জন্য আত্মঘাতী’ শীর্ষক এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়। অন্যান্য দাবিগুলো হলো- বাজেটের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষির জন্য বরাদ্দ বৃদ্ধি করতে ...
box
নারীর লাশের পাশেই কাঁদছিল শিশুটি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেল থেকে রোববার গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশ থেকে একটি দুগ্ধজাত শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে মতিঝিলের ফকিরাপুলের আল শাহীন নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১৬নং কক্ষ ...
আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবিরোধী ঐক্য
দেশজনতা ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে হলো প্রথম আবর-ইসলামিক-আমেরিকান শীর্ষ সস্মেলন। রোববার বিকেলে রিয়াদের বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন হয়। ইতিহাসে প্রথমবারের মতো হওয়া এ সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরব এবং মুসলিম বিশ্বের ৫৭ জন রাষ্ট্র ও সরকারপ্রধান। সম্মেলনের উদ্বোধন করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল ...
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি নীলনকশার অংশ: ব্যারিস্টার মওদুদ আহমদ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার (২১ মে) বিকেলে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ এই অভিযোগ করেন। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে প্রতিহত কিংবা ঠেকানোর পরিকল্পনার অপকৌশল হিসেবেই সরকার গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ‘বিএনপি যাতে নির্বাচনে ...
রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রমজান মাস উপলক্ষে প্রয়োজনীয় ভোগ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে তাই এসব পণ্যের দাম নিয়ন্ত্রণেই থাকবে। আজ রোববার রাজধানীর পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আমদানি-রপ্তানি দফতরের প্রধান নিয়ন্ত্রকের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শুভাশীষ ...
ঘরের কথা পরকে বলার সময় সতর্ক থাকুন: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক: (২১ মে,২০১৭) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ঘরের কথা পরকে বলার সময় সতর্ক থাকা প্রয়োজন। গণমাধ্যম স্পর্শকাতর বিষয়। তাই এদের সাথে কৌশলী আচরণ করতে হবে’ । আওয়ামী লীগের ভেতরে কোনো সমস্যা থাকলে গণমাধ্যমকে না জানিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন তিনি। রবিবার রাজধানীর ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ...
হাতে গড়া ভাস্কর্যের পাদদেশ থেকেই শেষ বিদায় ভাস্কর খালিদের
অনলাইন ডেস্ক: চোখের জলে প্রিয় অপরাজেয় বাংলার ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদকে শেষ বিদায় জানাল সর্বস্তরের জনতা। বেলা ১২ টায় নিজ হাতে গড়া ভাস্কর্যটির পাদদেশেই এই শ্রদ্ধা জানানো হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আবদুল্লাহ খালিদের জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে তাকে সমাহিত করা হয়। সৈয়দ খালিদ হাপানিসহ বার্ধক্যজনিত রোগে গত ২ মে ...
নরসিংদীর ‘জঙ্গি আস্তানায়’ কিছুই পাওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি র্যাব।রোববার দুপুরে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান অভিযান শেষে একথা জানিয়েছেন। মুফতি মাহমুদ খান বলেন, “ওই বাড়ির তিনটি কক্ষ তল্লাশি করে বাহ্যিকভাবে কোনো অস্ত্র বা বিস্ফোরক পায়নি আমাদের বোমা নিষ্ক্রিয়করী দল। আমরা আটকদের জিজ্ঞাসাবাদ করে তথ্য পাওয়ার চেষ্টা করব।” এদিকে আত্মসমর্পণকৃত তরুণদের পরিবারের ...
‘জঙ্গি আস্তানা’ থেকে ফেসবুক স্ট্যাটাস: ‘আমাদের বাঁচান
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর গাবতলীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আবু জাফর মিয়া নামের এক ছাত্র তার ফেসবুকে দুইটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি প্রধানমন্ত্রীসহ সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাহায্য চেয়েছেন। প্রথম স্ট্যাটাসে আবু জাফর বলেন, ‘সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যারদের উদ্দেশ্য করে বলছি, আমরা নিরপরাধ। আমরা কখনো শিবির, জঙ্গিবাদ সম্পর্কে ভালো করে জানিও না। প্লিজ, আপনারা আমাদের সার্চ করুন। দেখুন ...
মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন)-দুদক। রবিবার সকালে গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক শামসুল আলম। মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য। তিনি বলেন, ‘অর্থবরাদ্দে অনিয়মের অভিযোগে মামলাটি হয়েছে। যেখাতে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সে খাতে অর্থ ব্যয় হয়নি, হয়েছে অন্য খাতে। এটি দুর্নীতির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর