১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩০

box

রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

অনলাইন প্রতিবেদক : সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান(এআইএ) সামিটে যোগ দিতে গত ২০ মে চার দিনের সরকারি সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে মঙ্গলবার (২৩ মে) রাত দেড়টার দিকে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করবেন শেখ হাসিনা। এ সফরে তিনি ...

ওলামা লীগ শেষ!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী ওলামা লীগ নামে কোনো সংগঠন রাখতে চায় না আওয়ামী লীগ। দলের সভাপতি শেখ হাসিনা এই সংগঠনটির কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন। সোমবার ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকম-লীর বৈঠক শেষে এ তথ্য জানান দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান। তিনি বলেন, ওলামা লীগ বলে আর কিছু নেই। এর সঙ্গে আওয়ামী লীগের কোন ধরণের সম্পর্কও ...

পার্ক জিউন হাইকে দুর্নীতির মামলায় আদালতে হাজির

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে দুর্নীতির মামলায় আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার তাকে সিউলের একটি আদালতে তার মামলার শুনানি শুরু হয়েছে।দুর্নীতির মামলায় গত মার্চে পার্ককে গ্রেপ্তার করা হয়। এরপরই এই প্রথম তিনি জনসমক্ষে এলেন। মঙ্গলবার তাকে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।দুর্নীতি ও বন্ধুকে চোইকে রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপের সুযোগ করে দেওয়ার অভিযোগে ...

ব্রিটেনে কনসার্টে বিস্ফোরণ : নিহত ২০

দৈনিক দেশজনতা ডেস্ক: ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অর্ধ শতাধিক এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে পুলিশ। অন্তত দুটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ। মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্দে ম্যানচেস্টার এরিনাতে তার কনসার্ট কেবল শেষ করার পর যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই এই ...

আজ ইতনা গণহত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ২৩ মে মঙ্গলবার নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গনহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ইতনা গ্রামে একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। নির্বিচারে গুলি চালিয়ে শিশুসহ হত্যা করে সৈয়দ শওকত, কওসার, মোশারফ হোসেন, হিরু মাস্টার, সফিউদ্দিন মোল্যা, তবি শেখ, হাদি সিকদার, নালু খানসহ ৩৯ জন গ্রামবাসীকে। মুক্তিযুদ্ধে এমন বিভৎস ঘটনা ...

মটরসাইকেল দুর্ঘটনায় হতাহত পুরো পরিবার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী একই পরিবারের দুই শিশু সন্তান সহ তাদের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ওই শিশুদের মা রাহেলা আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ সফিকুর রহমান (৩৫), তার শিশু কন্যা অঞ্জনা ...

মহাকাশে কৃত্রিম উপগ্রহ,

আন্তর্জাতিক ডেস্ক: দু’বছর নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ করেই মহাকাশে তৎপর হয়ে উঠছে রাশিয়ার তিনটি কৃত্রিম উপগ্রহ। এই কৃত্রিম উপগ্রহগুলো ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে কক্ষপথে পাঠানো হয়েছিল। উপগ্রহ তিনটির নাম- কসমস-২৪৯১, ২৪৯৯ এবং ২৫০৪। নিয়মিত যোগাযোগ উপগ্রহ পাঠানোর কর্মসূচির আড়ালে কক্ষপথে পাঠানো হয়েছিল এ তিন উপগ্রহকে। অবশ্য কক্ষে স্থাপনের পর এই তিন উপগ্রহের তৎপরতায় দেখা গিয়েছিল অস্বাভাবিকতা। এতে পর্যবেক্ষকদের নজর ...

এইচএসসির ১০০ কপি উত্তরপত্র উদ্ধার রাবির হল থেকে

নিজস্ব প্রতিবেদক: সোমবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে চলমান ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার প্রায় ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান। প্রক্টর জানান যে ‘খবর পেয়ে তিনি বিকেল ৩টার দিকে ওই হলে যান এবং সেখানে একটি গণরুমের মেঝে থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার করেন। পরে ...

ধর্ষণ দেশের জাতীয় ক্রীড়া: এরশাদ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ধর্ষণকে দেশের জাতীয় ক্রীড়া বলে মন্তব্য করেছেন । সোমবার বিকেলে রাজশাহীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকায় নগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, দেশে বিরাজ করছে বিচারহীনতার সংস্কৃতি। সুশাসন নেই বললেই চলে। তাই নারীদেরও সম্মান নেই। এতে বেড়েই চলেছে ধর্ষণের মতো ঘটনা। ...

ঢাবি ছাত্রীর মৃত্যু: ৮ চিকিৎসকের জামিন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন চৈতীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করার পর অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহসহ ৮ চিকিৎসককে জামিন দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন ওই ৮ চিকিৎসক। ডা. আবদুল্লাহ ছাড়া জামিন ...