১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

box

ভ্যাট অব্যাহতি সীমা বাড়ানো হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট অব্যাহতি সীমা বাড়ানো হচ্ছে। বর্তমানে ভ্যাট অব্যাহতির সীমা রয়েছে ৩০ লাখ টাকা। এটিকে বাড়িয়ে ৩৬ লাখ টাকা করা হচ্ছে। একই সাথে বাড়ানো জচ্ছে বার্ষিক টার্নওভারের সীমাও। এই সীমা প্রায় দ্বিগুণ বাড়ানো হচ্ছে। বর্তমানে টার্নওভারের সীমা রয়েছে ৮০ লাখ টাকা। তা বাড়িয়ে এক কোটি ৫০ লাখ টাকা করা হচ্ছে। আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক ...

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ধরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ধরানীপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।নিহতরা হলেন, ধরানীপাড়া গ্রামের আকবর হোসেন ও কবির হোসেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।   হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ...

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স

নিজস্ব প্রতিবেদক : বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শুরু হয়। পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার ধার্য করেন আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি ...

পুলিশ কর্মকর্তা ও হোটেল কর্তৃপক্ষকে তলব করছে মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক :  বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও হোটেল কর্তৃপক্ষকে ডেকেছে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি। আগামী ২৫ মে কমিশন কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম  বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে। কেননা তদন্ত সম্পূর্ণ করতে হলে তাদের বক্তব্যেরও প্রয়োজনে রয়েছে।’ কমিশন থেকে জানা গেছে, গুলশান জোনের উপ-কমিশনার ...

বিমানের মধ্য যাত্রীর মৃত্যু হলে কী ঘটে?

দেশজনতা ডেস্ক: মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট স্থান নেই। যেকোনো সময় যেকোনো স্থানে মৃত্যু হতে পারে। প্রতিবছর প্রায় ৩৬০ কোটি যাত্রী আকাশ পথে ভ্রমণ করে। এতো যাত্রীর মধ্যে আকাশপথেও কয়েকজন মৃত্যুবরণ করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন আকাশ পথে কেউ মারা যায় তখন আসলে কী ঘটে? বিমান যখন ত্রিশ হাজার ফুট ওপরে থাকে, তখন কেবিন ক্রু সহ অন্যরা কিভাবে ...

রাবির হলে এইচএসসি’র খাতা : শিক্ষক আবুল কালাম সাসপেন্ড

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হলের গণরুম থেকে সদ্য সমাপ্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) উত্তরপত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষক অধ্যাপক আবুল কালামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’ মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক। তিনি বলেন, ‘দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগে নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল কালামকে পরীক্ষক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ...

বাংলাদেশের অনুরোধ পেলে আগামী নির্বাচনে সহযোগিতা দেবে ভারত: হর্ষবর্ধন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলে আগামী নির্বাচনে যেকোনো ধরনের সহযোগিতার জন্য তৈরি আছে ভারত। তবে কী ধরনের সহযোগিতা লাগবে, সেটা বাংলাদেশকে বলতে হবে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতি (ডিকাব)  এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে ...

নির্বাচনী রোডম্যাপের চূড়ান্ত খসড়া সম্পন্ন, জুলাই থেকে সংলাপ

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী রোডম্যাপের চূড়ান্ত খসড়া করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ করব। ...

রমজানে পণ্যের সঙ্কট বা মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাজারে চাহিদার চেয়ে অনেক বেশি মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, পণ্যে সরবরাহও স্বাভাবিক রয়েছে। কোনো পণ্যের সঙ্কট বা মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই। চিনি, ছোলা, ভোজ্যতেল, ডাল, খেজুরসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত খাজা মাতুরাই ডিমটি হাজি মাসরির সঙ্গে ...

বৃটেনে বোমা হামলার ঘটনায় বেগম খালেদা জিয়ার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক: বৃটেনের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্ট চলাকালে সন্ত্রাসীদের বোমা হামলায় শিশুসহ পিুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গতরাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলায় অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যাথিত হয়েছি। একের পর এক এধরনের সন্ত্রাসী ঘটনা ...