আন্তর্জাতিক ডেস্ক: ভারতে কথিত গরু রক্ষকদের হাতে মানুষ হত্যা নিয়ে অবশেষে সরব হলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, গরুর মাংস খাওয়ার অভিযোগ এনে মানুষকে হত্যা করা অগ্রহণযোগ্য। কিন্তু বৃহস্পতিবার মোদির এই মন্তব্যের ঘন্টাকয়েক পরই ঝাড়খন্ডে গরুর মাংস বহনের অভিযোগে আরেকজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ওই লোকের ভ্যানগাড়ি আগুণে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে এনডিটিভি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘গরু ...
box
কাল ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
শিক্ষা ডেস্ক: আগামীকাল (১ জুলাই ) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। ১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু হয় প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের। শনিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ভাবন ও উন্নয়নে উচ্চশিক্ষা’। এ দিন সকাল সোয়া ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মলে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোতে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কেক ...
তিস্তা নদীতে পড়ে প্রাণ হারানো সুমন মা-বাবার কবরের পাশে শায়িত হলেন
নিজস্ব প্রতিবেদক: চোরাকারবারীদের ধরতে গিয়ে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের তিস্তা নদীতে পড়ে প্রাণ হারানো বিজিবির ল্যান্স নায়েক হবিগঞ্জের সুমন মিয়াকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়েছে হাজারো মানুষ। শুক্রবার (৩০ জুন) সকালে হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামে জানাজা শেষে মা-বাবার কবরে পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাত ১টার দিকে বিজিবি সদস্যরা তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসে এবং পরিবারের ...
চাঁদপুরে দুর্বৃদ্ধের ছুরিকাঘাতে যুবক আহত
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে দুর্বৃদ্ধের ছুরিকাঘাতে রাজন ভুঁইয়া (২১) নামের এক যুবকের নারী বের হয়ে গুরুতর আহত হয়েছে। ২৯ জুন রাতে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজন গুনরাজদী গ্রামের জাকির ভুঁইয়ার ছেলে। ছুরিকাঘাতে নারী ভুড়ি বের হওয়ায় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় আশংকাজনক অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা ...
নড়াইলে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক
নিজস্ব প্রতিবেদক: নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে চার জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৩৮ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, অভিযানে নড়াইল ...
চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তৃতীয় বার সাময়িক বরখাস্ত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমীর নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিস্ফোরক আইনের একটি মামলার আসামি হওয়ায় গত ২১ জুন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নজরুল ইসলামকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।একই প্রজ্ঞাপনে প্যানেল মেয়র-১ মো.সাইদুর রহমানকে মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়। ...
সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে ১৯ শতাংশ
দৈনিক দেশজনতা ডেস্ক: গত এক বছরে সুইস ব্যাংক বাংলাদেশিদের জমানো টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬৬ কোটি টাকা। ২০১৫ সালে এর পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৪১৭ কোটি টাকা। গত বছরের চেয়ে জমানো টাকার পরিমাণ এক বছরে বেড়েছে এক হাজার ১৪৯ কোটি টাকা। অর্থাৎ ২০১৫ সালের তুলনায় বাংলাদেশিদের আমানতের পরিমাণ ১৯ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক ...
গাবতলীর পশুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মরল ২১ পশু
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে গাবতলীর পশুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি গরু, ৫টি ছাগল ও ১টি ভেড়া জীবন্ত দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে স্থানীয় ও পশু ব্যবসায়ীদের মতে এ সংখ্যা আরও বেশি।তাদের মতে, আগুনে ২৬টি ছাগল জীবন্ত দগ্ধ হয়েছে। এছাড়া আগুনে দগ্ধ আরও ১৪টি গরুকে তাৎক্ষণিকভাবে জবাই করা করেছেন পশু ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী ...
জর্ডানে বয়লার বিস্ফোরণে ভারতীয় শ্রমিক নিহত ১ জন
দৈনিক দেশজনতা ডেস্ক: গতকাল জর্ডানের ইরবিদ জেলার রামথা থানার আল হাসান ইন্ড্রাস্ট্রিয়াল এলাকার ক্লাসিক নামক গার্মেন্টস ফ্যাক্টরীর বয়লার বিস্ফোরণের সংবাদ ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম সিএনআই নিউজ২৪ ডটকমের বরাত দিয়ে সংবাদ করেন অন্তত ১৫ জন বাংলাদেশী নিহত হন। আবার আরেক সূত্র জানতে পাই ১৫ জন নয়, একজন বাংলাদেশী নিহত হয়েছে।ঘটনার সত্যতা যাচাইয়ে আমরা মোবাইলে যোগাযোগ করি ...
আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট
নিজস্ব প্রতিবেদক: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিপক্ষের সদস্যরা ৩ টি গ্রামের বাড়িঘরে ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৫ রাউন্ড রাবার বুলেট ও ৫৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর