১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:০৫

box

দুবাইয়ে দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দুবাইয়ে জেবল আলি ডিয়াইপি ওয়ানে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (৩০জুন) সকাল সাত টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. মনির (২৭) ও কুতুবদিয়া উপজেলার মো. বেলাল হোসাইন (২৫)। আহত মো. শাহিন নিহত মনিরের বড় ভাই। সবাই জেবল আলী আল হাসানী গ্রুপ অব কোম্পানির ...

আল জাজিরা বন্ধের দাবি অগ্রহণযোগ্য আক্রমণ বলে বর্ণনা করেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরা বন্ধ করে দেওয়ার দাবিকে মত প্রকাশের স্বাধীনতার প্রতি অগ্রহণযোগ্য আক্রমণ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। লন্ডনভিত্তিক দ্য নিউ আরব (আল-আরাবি আল জাদেদ) সহ আল জাজিরা বন্ধের দাবিও ছিল কাতারকে দেয়া সৌদি আরব ও তার মিত্রদের ১৩টি শর্তের মধ্যে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর- এ চারটি দেশ কাতারকে এই দাবি পূরণের জন্য ...

ঢাকা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি শিগগির

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা মহানগরকে দুই ভাগ করে নতুন কমিটি ঘোষণা দেয় বিএনপি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য আসে। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় কিছু হতাশা ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড কমিটির পুনর্গঠন ও নতুন কমিটি না হওয়ায় এলোমেলো অবস্থা বিরাজ করছে। এমন কিছু থানা রয়েছে যেগুলোতে কমিটির মেয়াদ প্রায় দুই ...

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে হারিয়েছে ভারত

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ৯৩ রানে হারিয়েছে ভারত। শুক্রবার অ্যান্টিগায় আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজকে ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে ১১.৫ ওভার বাকী থাকতেই ১৫৮ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল ভারত। প্রথম ওয়ানডে বৃষ্টিতে পণ্ড হওয়ার পর, দ্বিতীয় ওয়ানডেতে ১০৫ রানে জিতেছিল সফরকারী দল। অ্যান্টিগার নর্থ ...

খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক: খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল (৩৫) ওরফে বাদশা নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ ভোরে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। এসময় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ককটেল, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ডাকাত রবিউল উপজেলার মালতিয়া গ্রামের ...

জঙ্গিরা নির্মূল হয়নি, দুর্বল হয়েছে: কাদের

নিজস্ব প্রতিবেদক: এই দেশে এখনো জঙ্গিরা নির্মূল হয়নি তবে দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রোস্তরাঁয় হামলার এক বছর উপলক্ষে সেখানে জঙ্গিদের হাতে নিহত দেশি-বিদেশি নাগরিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সেখানে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ সরকার ও পুলিশ যৌথভাবে জঙ্গি ...

নিউইয়র্কে ৯৭২ শয্যার ব্রংকস-লেবানন হাসপাতালে বন্দুকধারীর গুলি

আন্তর্জাতিক ডেস্ক: সনিউ ইয়র্কের ব্রংকস বরোয় একটি হাসপাতালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের পোশাকে একজন অস্ত্রধারী ৯৭২ শয্যার ব্রংকস-লেবানন হাসপাতালে গুলিবর্ষণ করেন বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে অনেকগুলো গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন খবর বলা হয়েছে। এখনও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও জানা গেছে। নিউ ইয়র্ক ...

কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা ঘিরে পুলিশ, সুইসাইড ভেস্টসহ ৩ নারী আটক

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের একটি টিনসেডের এক তলা বাড়ি ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার গভীর রাতে বামনপাড়া তলতলা মসজিদের পাশে ওই বাড়িটি ঘিরে অভিযান চালায় কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া জেলা পুলিশ। এসময় সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় এক নারী জঙ্গিসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু বিস্ফোরক দ্রব্য, একটি অত্যাধুনিক পিস্তল ও হাতবোমা উদ্ধার করা ...

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ফুঁসে উঠছে নোয়াখালীর জনগণ

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ফুঁসে উঠছে নোয়াখালীর জনগণ। বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিস ঘেরাও, হামলা, ভাংচুরের ঘটনাও ঘটছে। এতো কিছুর পরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারছেনা বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। তবে আগে ছেয়ে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, চলতি বছরের প্রথম থেকেই নোয়াখালী সদর, বেগমগঞ্জ, হাতিয়া, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, ...

হোলি আর্টিজানে হামলা: এক বছরে শঙ্কা কাটেনি

নিজস্ব প্রতিবেদক: গুলশান হোলি আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার এক বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের অনেকের মনে দৃঢ় ছাপ রেখেছে সেই হামলার ঘটনা। কারণ ওই হামলার ফলে বাংলাদেশের মানুষ প্রথমবারের মত এই ধরনের নৃশংস হামলার কবলে পড়ে, খবরের শিরোনাম হয় বিশ্বব্যাপী। গত এক বছরে বাংলাদেশ সরকার-জঙ্গি নির্মূলে ব্যাপক তৎপরতার চালিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষের এই কর্মকাণ্ডে মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ২০১৬ ...