নিজস্ব প্রতিবেদক: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে ২৬ নভেম্বর শেষ হবে। সবগুলো পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত। মঙ্গলবার (১৮ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সময়সূচি চূড়ান্ত করা হয়। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর ...
box
কুমিল্লায় তামিমের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি হিরো ফখর-হাসান
স্পোর্টস ডেস্ক: গতবারের আগেরবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের কুমিল্লা গতবারের আসরে ভালো করতে পারেনি মোটে। আর এবার মাশরাফি ছেড়েছেন হাই-প্রোফাইল দলটি। আর কুমিল্লা নিজেদের গুছিয়ে নিতে গেলবার দল ছাড়া কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে আগেই দলে ফিরিয়েছে। এবার চিটাগং ভাইকিংসের ঘরের ছেলে দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের সাথে ...
ভারতীয় জওয়ান গুলি করে মারলো তার কমান্ডার মেজরকে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় এক জওয়ান গুলি করে মেরে ফেলেছে তার কমান্ডিং অফিসার (মেজর) কে। ভারতে কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন পাওয়ার পর সেটি বাজেয়াপ্ত করায় মেজরকে সে গুলি করে। দেশটির জম্মুকাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে ৮ নং রাষ্ট্রীয় রাইফেলস এলাকায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনাবাহিনীর ৭১তম রেজিমেন্টের মেজর শিখর থাপারের। দেশটির পুলিশ জানিয়েছে, সোমবার রাতে কর্তব্যরত জওয়ানদের ...
লিবিয়ায় এবার মাইন বিস্ফোরণ নিহত ৪৩
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে ভূমি মাইন বিস্ফোরণে সেনাবাহিনীর অন্তত ৪৩ জন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। লিবিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র আল আওয়ামি সোমবার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছেন। লিবিয়ার বার্তা সংস্থা লানা-কে তিনি জানান ,সেনা নিহতের পাশাপাশি গত ১০ দিনে বেনগাজিতে মাইন বিস্ফোরণে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সন্ত্রাসীদের পেতে রাখা ...
লালমনিরহাটের ডিসিসহ পাঁচজনের বিরুদ্ধে রুল
নিজস্ব প্রতিবেদক: আদালত অবমাননার অভিযোগে ভূমি সচিব, লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনারসহ (ভূমি) মোট পাঁচজনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্য ভূমি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ...
ইসির রোডম্যাপ আ’লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা: মির্জা আলমগীর
নিজস্ব প্রতিবেদক: ইসির রোডম্যাপ আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ‘বিএনপির ভিশন-২০৩০ নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ফখরুল বলেন, আগামী নির্বাচনের জন্য ইসি যে রোডম্যাপ প্রকাশ করেছে এটা আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা। ফখরুল আরো বলেন, প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। ...
বন্যার প্রভাব কাঁচাবাজারে
নিজস্ব প্রতিবেদক: দেশের ১২ জেলার বন্যার প্রভাব পড়েছে কাঁচাবাজারে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে প্রায় সব ধরনের শাকসবজির দাম। বন্যার কারণে বেগুন, পেঁপে, পটল, চিচিঙ্গা, কচুরলতি, লাউ, কাঁচকলা, করল্লা, পুঁইশাক, ডাটা শাকসহ বিভিন্ন শাকসবজির দাম খুচরা বাজারে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এ সব পণ্যের দাম সামনে আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকালে নীলক্ষেতে ...
বিএনপি নেতা ফারুকের মুক্তিতে বাধা নেই
নিজস্ব প্রতিবেদক: নাশকতার চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুককে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এএনএম বসির উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে ফারুকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর। ২০১৫ ...
সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় ২ পুলিশ কারাগারে
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের এক উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন, কাজিপুরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মইনুল হক ও সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক মতিউর রহমান। সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) বিমল কুমার চাকী সোমবার রাতে এ তথ্য ...
আগামী ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হবে। চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এরপর ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৬ সেপ্টেম্বর থেকে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিমানমন্ত্রী বলেন, এবার বাংলাদেশ থেকে হজে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর