১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

box

পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ...

আশুলিয়ায় বাস উল্টে পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গিয়ে এক পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার সকাল ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা থেকে পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার নবীনগরে যাচ্ছিল। পলাশবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি সড়কের ...

জার্মানির চার্চে শারীরিক ও যৌন নির্যাতনের শিকার ৫৬৭ বালক

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিতে চার্চের ভিতরেই ৬ দশক ধরে চার্চ গায়ক দলের ৫৬৭ জন বালক শারীরিক ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে দেশটির এক প্রতিবেদনে ওঠে এসেছে। প্রায় ৬ শত ঘটনা নিয়ে চালানো এ তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয় মঙ্গলবার।  বিবিসির সংবাদে প্রকাশ। প্রতিবেদনটিতে  ১৯৪৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মাঝামাঝি সময়ের এ সব ঘটনায় চার্চের ৪৯ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। ...

নারী ক্রিকেটারদের জন্য গাড়িও পাঠায় নি পিসিবি!

আন্তর্জাতিক ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর পাকিস্তান ক্রিকেট দল এখন দেশে বীরের মর্যাদাই পাচ্ছে। এখনো তাদের নিয়ে উৎসব শেষ হয়নি। তবে যে ইংল্যান্ড থেকে শিরোপা নিয়ে ফিরেছে পাকিস্তান পুরুষ ক্রিকেট দল, সেই ইংল্যান্ডেই আবার হতাশ করেছে দেশটির নারী ক্রিকেট দল। নারী বিশ্বকাপে সাত ম্যাচের সাতটিতেই হেরে লজ্জা নিয়ে দেশে ফিরেছে। কিন্তু লজ্জাজনক পারফরম্যান্স হোক আর যাই, দেশে ফিরে ...

ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জে নৌকাডুবে মৃত্যু হয়েছে জাকারিয়া আহমদ সিহান (২৭) ও ওহিদ মতিন রিয়াদ (২৬) নামের আপন দুই খালাতো ভাইয়ের। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাড়ুলি বিলে ভ্রমণে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারান তারা। নিহত জাকারিয়া আহমদ সিহান ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র এবং মতিন রিয়াদ সিলেট নগরীর দর্শন দেওড়ির ...

মাছ রপ্তানিতে অসদুপায় অবলম্বন না করতে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বিদেশে মাছ রপ্তানির সময় অসদুপায় অবলম্বন না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এসময় মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখি বিদেশে চিংড়ি রপ্তানি বন্ধ। কিছু ...

প্রথম হজ ফ্লাইটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে প্রথম হজ ফ্লাইটের হজযাত্রীদের সার্বিক প্রস্তুতির কাজ শেষ হয়েছে। প্রথম ফ্লাইটের ৪১৬ হজযাত্রীর পাসপোর্ট, ভিসা পরিচয়পত্র ও ল্যান্ডিং কার্ড হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন বিজনেস অটোমেশন লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) ও পরিচালক বজলুল হক বিশ্বাস। বুধবার সকালে হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রথম ফ্লাইটের ...

ভারতের রাজ্যসভা থেকে মায়াবতীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ইস্যুতে বলতে না দেওয়ার অভিযোগে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করেন বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী। মঙ্গলবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিন দেশটির আলোচিত এ  নেত্রী পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে রাজসভা ওয়াকআউট করেছিলেন।  কংগ্রেসসহ বিরোধী শিবিরের বড় একটা অংশ তাকে সমর্থন দিয়ে রাজ্যসভা ত্যাগ করে। এ দিন সন্ধ্যায় মায়াবতী পদত্যাগের ঘোষণা দেন। রাজ্যসভার ...

তীব্র স্রোতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। গত এক সপ্তাহ ধরে স্রোতের কারণে ১৭টি ফেরির মধ্যে নিয়মিত চলাচল করছে নয়টি ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মা নদীতে স্রোতের কারণে এই রুটে চলাচলকারী ফেরিগুলোকে অনেক বেশি সময় নিয়ে পারাপার হতে হয়। যাত্রীবাহী বাসকে প্রাধান্য দিয়ে পারাপার করায় ঘাট এলাকায় আটকে আছে ...

নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা এনেছে যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং সন্ত্রাসী সংগঠনকে সহায়তার অভিযোগ এনে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা আনা হয়েছে। খবর বিবিসির। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠান নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ওই বিবৃতিতে সিরীয় সরকার এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনের বিষয়েও সমালোচনা করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ...