স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে রয়েছে বাংলাদেশ। স্কোর: বাংলাদেশ ২০ ওভারে ৪৩/৫। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০। বাংলাদেশ প্রথম ইনিংস: ৩০৫/১০। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অসি পেসার প্যাট কামিন্সের বলে ফার্স্ট স্লিপে রেনশর হাতে ক্যাচ দিয়ে বিদায় হন সৌম্য। ...
box
রাজশাহীতে মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। এ ঘটনায় বন্ধ রয়েছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের রেল যোগাযোগ। রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইন ক্রস করার সময় ইঞ্জিনের পরের বগির ...
ঢাবির প্রক্টর ও ১০ হলের প্রাধ্যক্ষ অব্যাহতি’ চাইলেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মো. আখতারুজ্জামানকে নিয়োগের পর প্রক্টর ও ১০টি হলের প্রাধ্যক্ষ দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তাদের মধ্যে নীল দলের সাবেক আহবায়ক ও রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমা শাহীনও রয়েছেন। ০৪ সেপ্টেম্বর সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি করার পর রাতেই বিদায়ী উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে পদত্যাগপত্র ...
শুরুতেই সাজঘরে সৌম্য
ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের শুরুতেই সাজঘরে ফিরে গেলেন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। অসি পেসার প্যাট কামিন্সের বলে ফার্স্ট স্লিপে রেনশর হাতে ক্যাচ দিয়ে বিদায় হন সৌম্য। আউট হওয়ার আগে ২০ বলে ৯ রান করেছেন বাঁহাতি এ ওপেনার। স্কোর: বাংলাদেশ ৬ ওভারে ১১/১। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৭৭/১০। বাংলাদেশ ...
ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ক্যারিবীয় দ্বীপে ৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ইরমার আঘাতে ক্যারিবীয় দ্বীপে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘণ্টায় ২৯৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ক্যাটাগরি ফাইভ মাত্রার এই ভয়াবহ ঘূর্ণিঝড়। বারবুডা এবং এন্টিগুয়া দ্বীপে প্রথম আঘাত হানে ইরমা। তারপর সেইন্ট মার্টিন, সেইন্ট বার্টস, পুয়ের্তো রিকো, হাইতি, ডমিনিকান রিপাবলিক এবং কিউবা হয়ে এখন তা এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে। ফরাসীদের কাছে অবকাশ ...
শুক্রবার সারাদেশে বিএনপির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর বিজভী বলেছেন, রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে শুক্রবার সারাদেশে মানববন্ধন করবে বিএনপি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা মহানগর সহ সারাদেশে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। গতকাল বুধবার বিকেলে ঢাকার নবাবগঞ্জে বিএনপির সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে ...
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় রিমন ও তার খালাতো বোন সাদিয়া আহমেদ শারিন নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। রিমনের বাবা মো. মহাসিন মিয়া ও শারিনের বাবা সামছুদ্দিন আহমেদ। তারা পরিবারের সঙ্গে সবুজবাগের বাসাবো এলাকায় থাকতেন। রিমন ও শারিন ঢাকার পৃথক দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে তাদের ...
আজ ঢাকায় আসছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান
নিজস্ব প্রতিবেদক : ব্যাপক সহিংসতার মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে এসেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে বৃহস্পতিবার সকালে তিনি টেকনাফের উদ্দেশে রওনা দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ ...
রাষ্ট্রপতি কাজাকস্তান যাবেন শনিবার
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি আবদুল হামিদ কাজাকস্তানের আস্তানায় অনুষ্ঠেয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) কাজাকস্তানের আস্তানার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। জানা গেছে, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ৯ সেপ্টেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে ...
রোহিঙ্গাদের সাহায্যে ঢাকা আসছেন তুরস্কের ফার্স্ট লেডি
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সংঘাত থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে বাংলাদেশে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের স্ত্রী ও তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। বুধবার দেশটির উপ প্রধানমন্ত্রী হাকান কাভুসোগলু এ কথা জানিয়েছেন। তুর্কি ফার্স্ট লেডি বৃহস্পতিবার সকালে বাংলাদেশে পৌছানোর কথা রয়েছে। জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। এরপর পররাষ্ট্র মন্ত্রীর এএইচএম মাহমুদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর