নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশের ৬০ থেকে ৭০ ভাগ এলাকা এখন উন্নত। গ্রাম ও শহরের মধ্যে এখন কোন পার্থক্য নেই। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও যোগাযোগসহ সবক্ষেত্রে মানুষ সমান সুফল ভোগ করছে। ২০২৪ সালের পর বাংলাদেশে দারিদ্রতা থাকবে না। শনিবার দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‘সীমান্তিকের’ ৪০ বছরে পদার্পণ উপলক্ষে নগরীর ...
box
রোহিঙ্গা ইস্যু নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে : সেতুমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অব্যাহত সহিংসতায় মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেশ-বিদেশের কোনো ষড়যন্ত্রের অনুপ্রবেশ ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে নোয়াখালীতে এক অনুষ্ঠানে কাদের বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সরকার উদ্বিগ্ন। কারণ, যে জঙ্গিরা মিয়ানমারের সংকট, শরণার্থীদের সঙ্গে সেই জঙ্গির অনুপ্রবেশ ঘটতে পারে। তাই জঙ্গি, অবৈধ ...
পাঁচ টাকার টিকিটে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সাধারণ একজন রোগীর মতোই পাঁচ টাকার টিকিট কেটে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে পৌঁছে কাউন্টারে দাঁড়িয়ে নাম নিবন্ধন করে ফি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করান। এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানাও। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ...
সিদ্দিকুরের চোখের ‘বিনিময়ে’ ৩০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসবে
নিজস্ব প্রতিবেদক: ‘দেশের ইতিহাসে রক্ত ছাড়া কোনো ভালো কাজের সূচনা হয়নি। ইতিহাসের এক অধ্যায়ে নিজের নাম লেখাতে পেরে ধন্য মনে করছি।’ হাসি মুখে কথাগুলো বলছিলেন পুলিশের টিয়ার শেলে চোখ হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক। চলতি বছরের ২০ জুলাই রাজধানীর শাহাবাগে শিক্ষার্থীদের প্রাণের দাবি পরীক্ষার হলে বসার। সেই দাবি আদায়ের আন্দোলনে পুলিশের অমানবিক হামলায় দুই চোখ হাড়ান সিদ্দিক। তবুও ...
সিলেটে গাছে যুবকের ঝুলন্ত লাশ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের জৈন্তাপুর পল্লীতে বাড়ির পাশে গাছের সঙ্গে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন৷ শনিবার দুপুর পৌনে ২টার দিকে পুলিশ উপজেলার বাউরভাগ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের নাম আক্তার হোসেন (২২)। তিনি ওই উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাউরভাগ কাটাখাল গ্রামের শফিকুর রহমানের ছেলে। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মো. মাইনুল জাকির বলেন, সকালে কোনো ...
সুচির নোবেল বাতিল হচ্ছে না
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের কথিত গণতন্ত্রপন্থী নেত্রী এবং রাষ্ট্রীয় উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির নোবেল পুরস্কার বাতিল হচ্ছে না। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি একথা জানিয়েছে। গণতন্ত্রের পক্ষে এবং সেনা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়ায় সুচিকে ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। নোবেল কমিটি জানিয়েছে, ‘যাকে একবার নোবেল পুরস্কার দেয়া হয় পরবর্তীতে সেটি আর ফিরিয়ে নেয়ার কোনো নিয়ম নেই। কেননা যে ...
কর্মস্থলমুখী মানুষের ভিড় সিরাজগঞ্জের বাসস্ট্যান্ডগুলোতে
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের প্রতিটি স্টেশন, বাসস্ট্যান্ড ও কাউন্টারে কর্মস্থলমুখী মানুষের উপচেপড়া ভিড়। কোরবানির ঈদের সপ্তম দিন শনিবার সকাল থেকে যাত্রীদের ভিড় লক্ষ করা যায়। দুপুরের দিকে যাত্রীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। এদিকে রাস্তায় যানজটের কারণে গাড়ি আসতে দেরি হওয়ায় কাউন্টারে ও রাস্তায় অপেক্ষায় রয়েছে হাজারো যাত্রী। সিরাজগঞ্জ থেকে লোকাল কোচসহ ৬টি কাউন্টার কোচে প্রায় একশ গাড়ি রীতিমত ঢাকার পথে চলাচল ...
চরম স্বাস্থ্য ঝুঁকিতে সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা শিশু ও প্রসূতিরা
কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারের জাতিগত সহিংসতার শিকার হয়ে সর্বস্ব হারিয়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয়া চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গার দশ হাজারেরও বেশি শিশু। গত ২ সপ্তাহে অভূক্ত থেকে অসুস্থ্য হয়ে মারা গেছে অন্তত ১৫০ শিশু। বাড়ছে শিশুও। প্রসূতি মাও মারা গেছে দশ জন। ক্রমশঃ এ সংখ্যা বেড়েই চলছে। এই তথ্য জানা গেছে কুতুপালং এমএসএফ হাসপাতাল ও সীমান্তের বিভিন্ন মেডিকেল টিম থেকে ...
কর্মস্থলে ফেরা হলো না জাহেদুলের
নিজস্ব প্রতিবেদক: ঈদ শেষে ট্রেনের ছাদে চড়ে কর্মস্থলে ফেরার পথে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে জাহেদুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে নাটোর রেল স্টেশন থেকে নিহত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহেদুল ইসলাম কুড়িগ্রামের দৌলদিয়া কল্লাপাড়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে। নাটোর রেল স্টেশন মাস্টার খান মনিরুজ্জামান জানান, ঈদ শেষে দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ...
সৌদি-কাতার সম্পর্কের বরফ গলছে না
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব জানিয়েছে, কাতারের সঙ্গে তাদের পূর্বনির্ধারিত সংলাপ বাতিল করা হয়েছে। চলমান সংকট নিরসনে কাতার আমির এবং সৌদি বাদশার সঙ্গে টেলিফোনে কথোপকথনের কিছুক্ষণ বাদেই রিয়াদ এই সিদ্ধান্তের কথা জানায়। এর ফলে গত ৩মাস ধরে চলা কাতার ও সৌদি জোটের সঙ্গে চলমান সংকট নিরসনের সম্ভাবনাও অনেকখানি কমে গেল। খবর আল জাজিরার। সংকট শুরুর পর শুক্রবার প্রথমবারের মতো কাতারের আমির ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর