১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৪২

box

সু চি’র রোহিঙ্গাদের জুতা মেরে গরু দান

  আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে প্রায় পৌনে ৩ লাখ সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা রাখাইন রাজ্য ছেড়েছে। প্রাণ বাঁচাতে এসব রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আর রাখাইনে ১ হাজারের উপরে রোহিঙ্গা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিকৃষ্ট এ হত্যাযজ্ঞে আন্তর্জাতিক মহল চাপ দিলেও দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চি’র টনক নড়েনি। উল্টো তিনি ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে সংকটের জন্য ...

শ্রীলঙ্কা দুবাইতে দিবারাত্রীর টেস্ট খেলবে

স্পোর্টস ডেস্ক: টেস্ট দলগুলোর একে একে ফ্লাডলাইট আর গোলাপি বলে খেলার অভিজ্ঞতা হচ্ছে। শ্রীলঙ্কা এই তালিকায় এবার নাম লেখাতে যাচ্ছে। লঙ্কানরা দুবাইতে পাকিস্তানের বিপক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহে  দিবারাত্রীর টেস্ট খেলবে। এই নিয়ে শ্রীলঙ্কা দিবারাত্রীর টেস্ট খেলা সপ্তম দল হবে। সেপ্টেম্বরের ২৮ তারিখ পাকিস্তানের বিপক্ষে  দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে। দুদল আবুধাবিতে প্রথম টেস্টে নামবে। ৬ ...

লিবিয়ায় বাংলাদেশি অপহরণের সাথে জড়িত আটক ৬

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় শতাধিক বাংলাদেশি অপহরণে জড়িত থাকায় ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবি আই এ কথা জানিয়েছে। পিবি আই আরও বলেছে, অপহৃত বাংলাদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকা মুক্তিপণ দাবি করেন আটক ব্যক্তিরা। এ নিয়ে রোববার বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে পিবি আই কার্যালয়ে বিস্তারিত ব্রিফিং হওয়ার কথা রয়েছে। দৈনিকদেশজনতা/ আই সি

আর কত রোহিঙ্গাকে মরতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের ওপর নিপীড়ন ও নির্যাতনের বিষয়ে নীরব থেকে নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সুচি বিশ্বাসঘাতকতা করেছেন। সুচিকে লেখা এক চিঠিতে নোবেলজয়ী বেশ কয়েক নারী এমন মন্তব্য করেন। খবর দ্য গার্ডিয়ানের। চিঠিতে লেখা হয়েছে, যাদের কেউ নেই, তাদের রক্ষায় আপনার সোচ্চার হওয়ার জন্য আর কত রোহিঙ্গাকে মরতে হবে; আর কত রোহিঙ্গা নারীকে ধর্ষণের শিকার ...

মোদির রোহিঙ্গা বিতাড়ন সিদ্ধান্তে মমতার না

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমার থেকে উৎখাত হওয়া যে সব রোহিঙ্গা মুসলিম এ দেশে ঢুকেছেন, তাঁদের নরেন্দ্র মোদির সরকার ‘পুশব্যাক’ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নীতি মেনে চলতে বলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ফরমান মানতে নারাজ। নবান্নের শীর্ষ মহলের সিদ্ধান্ত, উদ্বাস্তু রোহিঙ্গারা এ রাজ্যে থাকতে চাইলে মানবিকতার খাতিরেই তাঁদের থাকতে দেওয়া হবে। কোনও অবস্থাতেই জোর করে ফেরত পাঠানো ...

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আকতারুল ইসলাম (২৫) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহত আকতারুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আহতরা হলেন- যশোরের চৌগাছার শফিকুর রহমান শফিক, আনোয়ার হোসেন ও যশোরের আরাজী সুলতানপুর গ্রামের সুজন মিঞা। বনপাড়া হাইওয়ে ...

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের জার্সির মেসি আর বার্সেলোনার মেসির মধ্যে যেন অনেক ফারাক। কদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার সঙ্গে বিপক্ষে আর্জেন্টিনা পয়েন্ট খুইয়েছে। সে ম্যাচে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ন্যু ক্যাম্পে ফিরেই চিরচেনা ঝলক দেখিয়েছেন। তার হ্যাটট্রিকে শনিবার রাতে বার্সেলোনা এসপানিওলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে। স্প্যানিশ লা লিগার ঠিক আগের ম্যাচেও মেসি জোড়া গোল পেয়েছলেন। এবার মৌসুমের প্রথম ...

রাখাইনে রোহিঙ্গা যোদ্ধাদের অস্ত্রবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রোহিঙ্গা যোদ্ধাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা’র পক্ষ থেকে রাখাইন রাজ্যে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে এই অস্ত্রবিরতি এক মাস পর্যন্ত কার্যকর থাকবে। আরসা জানিয়েছে, রোববার থেকেই এই অস্ত্রবিরতি কার্যকর হবে। একতরফা এই অস্ত্রবিরতি ঘোষণার পাশাপাশি সংগঠনটি মিয়ানমার সেনাবাহিনীকেও তা পালনের জন্য আহ্বান জানিয়েছে। গত ২৪ আগস্ট ...

সন্ত্রাস দমনে শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিং করবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সন্ত্রাস দমনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মনিটরিংয়ের সব রকম প্রস্তুতি নিয়েছে। দেশটিতে শিক্ষার্থী ও উচ্চ শিক্ষিত লোকজনের একটি গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার প্রমাণ পাওয়ার পর তারা এ কাজ শুরু করে। খবর সিনহুয়ার। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল বলেন, জাতীয় সন্ত্রাস দমন কর্তৃপক্ষ এ দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পর্যবেক্ষণের কাজ শুরু করেছে।তিনি আরও বলেন, শিক্ষা ...

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক ২৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সহিংসতা থেকে প্রাণভয়ে বাংলাদেশে সদ্য পালিয়ে আসা রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দিতে ডেনমার্ক সরকার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিকে (ডব্লিউএফপি)- ২৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী উলা টোর্নায়েস বলেন, ‘আমি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন। আমি বেসামরিক মানুষের ওপর যে কোন ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছি। আমি রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি অন্যান্য বেসামরিক মানুষের ...