নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীতাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ত্রাণ টীম মঙ্গলবার কক্সবাজার আসছেন। দলের স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার বিমান বন্দরে পৌঁছাবেন। পরে বিকাল ৫ টায় হোটেল লংবীচে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজ খবর নিতে উখিয়ার বিভিন্ন এলাকায় যাবেন। শরণার্থী ক্যাম্প ও এলাকা সরেজমিন পরিদর্শন শেষে ত্রাণ ...
box
উভয় বাজারে দর সংশোধন
নিজস্ব প্রতিবেদক: দেশের দুই স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার দর সংশোধন হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে এক হাজার ২০৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের ...
ভূমিমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গা নিহত
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির সীমান্তের আশারতলী সীমান্তে ভূমিমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম মোক্তার আহমদ (৪০)। নাইক্ষংছড়ি পুলিশ এবং বিজিবি সুত্র মঙ্গলবার সকালে এ তথ্য দিয়েছে। সুত্র জানায়, সোমবার রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৬নং পিলারের কাছে এ মাইন বিস্ফোরণ ঘটে। নিহত মোক্তার আহমদ মিয়ানমারের রাখাইন রাজ্যের ফকিরাবাজার এলাকার আবদুস সালামের ছেলে। সোমবার নিহত মোক্তারসহ গত এক ...
প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়েছে: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন অনেক দিন পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করে বলেন, অনেক দিন পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছেন। প্রধানমন্ত্রীর শুভবুদ্ধির উদয় হয়েছে। প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে দেখতে যাওয়ায় আমরা খুশী। মির্জা ফখরুল সমালোচনা করেন রাখাইনের গণহত্যা ...
মিরপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের সামনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসলিমা আলম তৃষা (১৪) নামের এক ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৃষা মিরপুর আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। কাফরুল থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই মোজাম্মেল হক বলেন, দুপুরে রাস্তা পার হওয়ার সময় তেতুলিয়া পরিবহনের একটি বাস তৃষাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ...
রোহিঙ্গা ইস্যু থেকে দৃষ্টি সরাতে চাইছে সরকার: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘ সোচ্চার হলেও সরকার ইস্যুটি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রিজভী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী যুবদল এ আলোচনা ...
যাত্রাবাড়ীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রবাড়ী এলাকায় গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তার নাম শতাব্দী বর্মন (২৩)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত শতাব্দী বর্মনের ভাই ধীরেন্দ্রনাথ বর্মন বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ...
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ অস্থায়ী সরকারের অধীনে করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া ও সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছে দলটি। আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব দাবিসহ মোট ১৫টি প্রস্তাব দেয় দলটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ...
দারুসসালামে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুসসালাম থানার বালুরমাঠ এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার রাত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরী দারুসসালাম সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ওই কিশোরীর বাবা বলেন, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সোহান পারভেজসহ পাঁচজন তার মেয়েকে বালুর মাঠ সংলগ্ন অ্যাম্বোটারি ফ্যাক্টরির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে বাথরুমে আটকে রেখে সোহান ...
যমুনার পানি ফের বিপদসীমার উপরে
নিজস্ব প্রতিবেদক: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারিবর্ষণে যমুনার নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ফের বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বিগত তিন দিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে (শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায়) ৩৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর