১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৬

box

জবি উপাচার্য চিকিৎসা ভার নিলেন আহত শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে পঙ্গু হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী মো. আশরাফুলের চিকিৎসার ব্যয়ভার নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। শিক্ষার্থী আশরাফুল অভাবের কারণে শ্রমিকের কাজ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি বিভাগের আহত শিক্ষার্থী আশরাফুলকে ...

আবারো সেরা অভিনেত্রী জয়া

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমা ‘বিসর্জন’-এর জন্য আবারো সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ভারতীয় চলচ্চিত্র উৎসব ২০১৭’-এ পুরস্কার জিতেন তিনি। উৎসবটি ৮ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সেরা ছবির পুরস্কারও জেতে ‘বিসর্জন’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘বিসর্জন’ মুক্তি পায় সর্বশেষ বৈশাখে। পেয়েছে দর্শক-সমালোচকদের প্রশংসা। এর আগে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড (আইবিএফএ) ২০১৭-এ একই সিনেমার ...

রংপুরে সবজি বাজার চড়া, ক্ষোভ ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুরের বাজারে প্রায় সকল প্রকার সবজির দাম বর্তমানে চড়া রয়েছে। তবে হাতের নাগালে রয়েছে মাছের দাম। তারপরেও বাজারে সবজির বাজারে আগুন। সবজির দাম শুনে ক্রেতাদের চোখ ছানাবড়া। রংপুর মহানগরীর সিটি বাজার, স্টেশন বাজার, মডার্ন, মাহিগঞ্জ, সাতমাথা, সিও বাজার, তামপাট রঘু বাজার, শাপলা মোড়, ধাপসহ জেলার পীরগঞ্জ খালাশপীর, মিঠাপুকুর, শঠিবাড়ী, সদরের পালিচড়া, খোড়াগাছ, শ্যামপুর ও পীরগাছার সবজির বাজারে সবজির ...

পুলিশ দম্পতির এফডিআরে ৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীণা চৌধুরীর নামে ওয়ান ব্যাংকের ৩ টি শাখায় প্রায় সাড়ে ৮ কোটি টাকার এফডিআরের অনুসন্ধান পেয়েছে। তারা দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণী ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেওয়া আয়কর নথির কোথাও এ বিপুল অংকের টাকার কথা উল্লেখ করেননি। দুদক এ ঘটনায় অবৈধ সম্পদ অর্জন ও ...

ইয়েমেনে যুদ্ধাপরাধ করছে সৌদি: জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর চালানো সৌদির বিমান হামলা ‘যুদ্ধাপরাধের’ শামিল। জরুরি ভিত্তিতে এই বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থা। খবর প্রেস টিভির। মঙ্গলবার মানবাধিকার সংস্থাটি জানায়, ৯ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত ইয়েমেনে পাঁচটি বিমান হামলায় ৩৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ শিশু রয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মধ্যপ্রাচ্য বিষয়ক সারাহ লিয়া হুইস্টন বলেন, ...

কিশোরগঞ্জে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি: মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কিশোরগঞ্জ জেলা ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২টায় জেলা শহরের শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ইমাম ও উলামা পরিষদের জেলা সভাপতি মাওলানা আনোয়ার শাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে ...

চূড়ান্তভাবে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে হবে

নিজস্ব প্রতিবেদক: চূড়ান্তভাবে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জাতিসংঘ ও বিশ্ব নেতৃবৃন্দকে পাশে থাকার আহ্বান জানালেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ঘর পোড়ানোর যন্ত্রণা অনুধাবন করতে পারি বলেই মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। যতটুকু পারি আশ্রিতাদের সহযোগিতা দেব। তবে বিশ্ববাসীকেও ...

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ ১১ লাখ টাকার মাছ মরে গেছে। ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। মাছগুলো ...

ফুলবাড়ীয়ায় গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহর ফুলবাড়ীয়ায় গাঁজা বিক্রেতা এক দম্পতি এবং ওয়ারেন্টভুক্ত অপর আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার দম্পতির কাছ থেকে এক হাজার গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিশেষ অ‌ভিযান প‌রিচালনা করে ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানা এলাকার বাসিন্দা স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এসময় অপর এক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। ফুলবাড়ীয়ায় ...

সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে সহপাঠীর ছুরিকাঘাতে বরকত উল্লাহ প্রিন্স(১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিয়ানী উপজেলার রামদিয়া এসকে উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রামদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. হাদি আব্দুল্লাহ জানান, সকালে প্রাইভেট পড়ার সময় কোচিং সেন্টারে সহপাঠী শাহ আলমের সঙ্গে প্রিন্সের কথা কাটাকাটি হয়। পরে স্কুল থেকে প্রিন্সকে বাইরে ডেকে নিয়ে শাহ আলম পেটে ছুরিকাঘাত ...