১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৩৪

box

কেউ দেশ দখল করলেও সরকার কিছু বলবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক: কেউ বাংলাদেশকে দখল করে নিলেও বর্তমান সরকার কিছইু বলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গয়েশ^র চন্দ্র রায়ের বাসায় হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, মিয়ানমার আমাদের দেশের আকাশসীমা লঙ্ঘন করছে, আমাদের পানি সীমা লঙ্ঘন করছে, তারা যদি আমাদের দেশকে দখল করতেও আসে তারপরও ...

খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সিপিবির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি: চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও চালের মূল্য কমাতে অবিলম্বে শহর, বন্দর, হাটে, বাজারে, খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু, গরিব মানুষদের জন্য সরকার ঘোষিত ১০টাকা মূল্যে চাল বিক্রয় পুনরায় চালু, ভিজিএফ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনামূল্যে চাল বিতরণ ও অসাদু চাল ব্যবসায়ী, মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ...

ঢাকা ন্যাশনাল মেডিকেলকে সরকারি করার নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে সরকারিকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন  করেন। আগামীকাল মঙ্গলবার বিচারপতি এসএম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিট ...

ছড়িয়ে পড়া রোহিঙ্গারা অবৈধ হবেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, মিয়ানমারের রাখাইনে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মুসলিম রোহিঙ্গারা শরণার্থী শিবির ছেড়ে অন্যত্র ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী তাদের অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য করা হবে। সোমবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুর্গাপূজা, পবিত্র আশুরার নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে পুলিশের ভূমিকা জানাতে এ ...

রাজবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যার পর গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের কৃষ্ণতলা ও উপজেলার চর দৌলতদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের কৃষ্ণতলা এলাকার বাচ্ছু শেখের এক বছর বয়সী কন্যা সুমনা ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চর দৌলতদিয়া গ্রামের মানিক শেখের তিন বছর বয়সী কন্যা মারুফা। ...

হেফাজতের মিছিল আটকে গেল শান্তিনগরে

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শান্তিনগর এলাকায় আটকে দিয়েছে পুলিশ। রোহিঙ্গা মুসলমানদের নির্মমভাবে হত্যা ও বর্বর নির্যাতনের প্রতিবাদে এবং সামরিক ব্যবস্থা নিয়ে আরাকান স্বাধীন করার দাবিতে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচির ডাক দেন হেফাজতের নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১২টার দিকে সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে বায়তুল মোকাররম এলাকা থেকে ঘেরাও কর্মসূচি সফলে মিছিল শুরু করেন ...

রোহিঙ্গা ক্যাম্পে হাতির পাল, বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: নানা সংকটের মধ্যে বেঁচে থাকার লড়াই করছেন মিয়ানমার থেকে প্রাণভয়ে বাংলাদেশে ছুটে আসা রোহিঙ্গারা। কিন্তু এরমধ্যে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে ঘটে গেল মর্মান্তিক একটি দুর্ঘটনা। রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ ঢুকে পড়া বন্য হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে বাবা-ছেলে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে কুতুপালং মধুরছরা গুলশান পাহাড়ে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। এ সময় হাতির আক্রমণে আরও কয়েকজন রোহিঙ্গা নারী আহত ...

ভারত ও থাইল্যান্ড থেকে চাল আনতে ব্যর্থ সরকার

নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ চাল সংগ্রহে ব্যর্থ হয়ে সরকার দৃষ্টি দেয় আন্তর্জাতিক বাজারে। সেখানেও বিভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয়। বন্ধুপ্রতিম দেশ ভারত থেকে ‘সরকার থেকে সরকার’ (জি টু জি) পর্যায়ে চাল আমদানির উদ্যোগ গ্রহণ করা হলেও ব্যর্থ হয় সরকার। একই পরিণতি হয় থাইল্যান্ডের ক্ষেত্রেও। চাল মজুদ নিয়ে সঙ্কটের অন্যতম কারণ এটি বলে খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে ১০ লাখ টন ...

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মিয়ানমার দূতাবাস অভিমুখে হেফাজতের মিছিল

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষণা অনুযাযী মিয়ানমার দূতাবাস ঘেরাও ও জাতিসংঘ বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচী শুরু হয়েছে। এ লক্ষ্যে আজ সকাল দশটা থেকে সারাদেশ থেকে আসা হাজার হাজার হেফাজত কর্মীরা বাইতুল মোকাররমের উত্তর গেইটে অবস্থান নেয়। সাড়ে ১২ টার দিকে তারা সমাবেশ শেষে মিয়ানমার দূতাবাস অভিমুখে রওনা দিয়েছেন। দৈনিক দেশজনতা /এমএইচ

ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জোরেশোরে গুঞ্জন চলছে। যদিও বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়টি ঢাবির ভারপ্রাপ্ত উপাচার্য ড. আখতারুজ্জামানকে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে। তিনিও বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। ...