নিজস্ব প্রতিবেদক: ধান ও চাল অবৈধভাবে মজুদের অপরাধে রাজশাহীতে দুই চালকল মালিককে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মজুদ রাখা ৪ হাজার ১২৯ বস্তা চাল ও ১ হাজার ২৮৫ বস্তা ধান জব্দ করা হয়। সোমবার বিকেলে নগরীর বিসিক শিল্পনগরীতে চালানো অভিযানে তাদেরকে আটক ও ধান-চালের বস্তাগুলো জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন ‘আসলাম রাইস মিলের’ মালিক আসলাম হোসেন (৪০) ...
box
জাপান গেলেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে কানাডা সফররত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা জাপানে যাচ্ছেন।কানাডায় ব্যক্তিগত সফর শেষে সেখান থেকে জাপানে অনুষ্ঠিত ‘কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ সম্মেলনে যোগ দিতে সোমবার কানাডা ত্যাগ করেন তিনি। ১৮ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার কথা রয়েছে প্রধান ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৪ দশমিক ৭৫ শতাংশ। গত বছর এ ইউনিটে ৫ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেন। শিক্ষার্থীরা মোবাইল এবং বিশ্ববিদ্যালয়ের ...
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের সদস্যরা সোমবার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে। সোমবার সিঙ্গাপুর থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের (বিএস-৩০৮) সিটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো বাদামী রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। উদ্বারকৃত সোনার বাজার মূল্য প্রায় ২ কোটি ...
মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানি করবে সরকার। এ বিষয়ে দুই দেশের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছে।সোমবার বিকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এ বিষয়ে রোববার সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. কায়কোবাদ এবং মিয়ানমারের পক্ষে দেশটির রাইস ফেডারেশনের ...
সরকারের অব্যবস্থাপনায় চালের দাম লাগামহীন: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের অব্যবস্থাপনার ফলে চালের দাম লাগামহীন হয়ে পড়েছে। সাধারণ মানুষ চাল কিনে খাওয়ার অবস্থা নেই।সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তিনি এই কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দূর্গা পুজার ...
শিশু ধর্ষণচেষ্টা: যুবকের ৭ বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: আড়াই বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলার রায়ে হামিদুল নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাভোগের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে শেরপুরের শিশু আদালতের অতিরিক্ত দায়রা জজ মোসলে উদ্দিন এ রায় দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল জেলার নালিতাবাড়ী উপজেলার বিশগিড়িপাড়া গ্রামের ওমান প্রবাসী মনির হোসেনের ...
সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৬ শতাংশ লেনদেন বেড়েছে। অনদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ৫২৫ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৩১৭ কোটি ৮৯ লাখ টাকা বেশি। ...
কানাডা থেকে জাপান পৌঁছেছেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান পৌঁছেছেন। সোমবার প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রধান বিচারপতি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এতদিন প্রধান বিচারপতি কানাডায় অবস্থানরত অসুস্থ মেয়ের কাছে ছিলেন। এরপর সেখান থেকে জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে সেখানে জাপানের ...
আরেকটি সেঞ্চুরির জন্য ধোনিকে টেন্ডুলকারের অভিনন্দন
খেলাধুলা ডেস্ক: আরো একটি সেঞ্চুরি করেছেন মহেন্দ্র সিং ধোনি। রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে। বিপদের মুখে দাঁড়িয়ে গিয়ে দলকে লড়ার পুঁজি দিয়েছেন সাবেক অধিনায়ক। আর ওই লড়াই শেষ হয়েছে ৭৯ রান তুলে। ভারতের ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটির সেঞ্চুরি পূরণ হয়েছে ধোনির। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়, ভারতের সাবেক এই তিন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর